ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নওগাঁর আত্রাইয়ে মাদক দ্রব্যসহ আটক ৩

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে মাদক বিরোধী অভিযানে অবৈধ নেশার ইনজেকশন ও হেরোইনসহ তিনজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের ২ মে মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দেখিয়ে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে সোমবার (১ মে) দিবাগত রাত হতে ২ মে সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলাধীন দুর্লভপুর গ্রামের জয়েন মোল্লার ছেলে মঞ্জুর মোল্লা(৫১) নওগাঁর আত্রাই উপজেলাধীন ঘোষপাড়া গ্রামের মৃত আয়েন উদ্দিন শাহর ছেলে এমামুল শাহ(৩৫) এবং একই উপজেলার ভরতেতুলিয়া গ্রামের মৃত খোরশেদ আলম খন্দকারের ছেলে আবু বক্কর সিদ্দিক ওরফে বাবু(৩৪) কে আটক করা হয়। আটককালে আসামীদের হেফাজত হতে ৪৫ পিচ অ্যাম্পল এবং ১গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

লেখক