ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

রাজবাড়ীতে ধর্ষণের পর হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন কারাদন্ড

রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ীতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মোঃ নুর আলম শেখ নামে এক বখাটেকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেছে আদালত।
সোমবার ( ২২ মে ) দুপুরে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সাব্বির ফয়েজ এ রায় প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত মোঃ নুর আলম শেখ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর মাজার পাড়া গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে।
মামলা সুত্রে জানাগেছে, রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর জুট মিল এলাকায় ২০১৮ সালের ১১ মার্চ বোনের বাড়ীতে অনুষ্ঠানের খাওয়া-দাওয়া শেষে রাত ৮ টার দিকে লোকজন ঘোরাফেরা করতে দেখেন ওই নারীকে। পরদিন ১২ মার্চ সকাল সাড়ে ১১ টার সময় পাশের একটি মেহগনি বাগানের মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে নিহতের ভাই আনোয়ার হোসেন ১৯ মার্চ অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ রাজবাড়ী সদর উপজেলার আলাদীপুর মাজার পাড়া গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে মোঃ নুর আলম শেখকে গ্রেপ্তার করে। তিনি আদালতে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে জবানবন্দি প্রদান করেন।
রাজবাড়ীর নারী ও শিশুর নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর ( পিপি ) শেখ সাইফুল হক বলেন, ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগটি প্রমানিক হওয়ায় অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ প্রদান করেছে আদালত। এ রায়ে বাদীপক্ষ সন্তষ্ট।

লেখক