ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে ডুমুরিয়া নিসচা’র আয়োজনে লিফলেট বিতরণ

গাজী সোহেল আহমেদ, খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে নিসচা কেন্দ্রীয় নির্দেশনা পালন লক্ষ্যে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া মহিলা কলেজ মোড়ে পরিবহন চালক, পথচারীদের মাঝে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে।
১২-৬-২৪ বুধবার সকাল ১১টায় নিরাপদ ঈদ যাত্রার লক্ষ্যে সড়ক দুর্ঘটনার রোধে খুলনা জেলা ট্রাফিক পুলিশের সহযোগিতায় নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। এ সময় খুলনা জেলা ট্রাফিক সার্জেন্ট লিমন কুন্ডুর নেতৃত্বে সড়কে চলাচলরত অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।
এবং নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার কর্মীরা পরিবহন চালক , শ্রমিক, পথচারীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধে লিফলেট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ,খুলনা জেলা ট্রাফিক পুলিশ, নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা’র উপদেষ্টা আব্দুল কাউয়ুম জমাদ্দার, সভাপতি খান মহিদুল ইসলাম, সহ সভাপতি মোঃ শাহজাহান জমাদ্দার, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, কোষাধক্ষ্য রবিউল ইসলাম সরদার, কার্যকরী সদস্য আব্দুল হামিদ সরদার, শাহারুজ্জামান সবুজ, আব্দুর রহমান বেপারী, নাসির বাগাতি, এম এ জলিল, প্রমুখ।

লেখক