ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

যুবরাই হবে হুইসেল ব্লোয়ার

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

পার্বতীপুরে ডেমক্রেসিওয়াচ আস্থা প্রকল্পের আয়োজনে নাগরিক প্লাটফর্ম এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে যুবদের হুইসেল ব্লোয়ার হিসেবে অন্তর্ভুক্তিকরন সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১২ জুন) সকাল ১০ টায় পার্বতীপুর বালিকা বিদ্যাপীঠ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পার্বতীপুর বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আস্থা জেলা পর্যায়ের নাগরিক প্লাটফর্মের সদস্য মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, কাউন্সিলর রুস্তম আলী, সাংবাদিক মেনহাজুল ইসলাম, সঙ্গীতশিল্পী সঞ্জিত কুমার রায়, শিক্ষিকা রোজিনা খাতুন, সনঞ্জিদা সামশুন্নাহার, প্রকল্পের সিনিয়র ফিল্ড অফিসার নাফিসা সাদাফ ও জেলা কো-অর্ডিনেটর কামরুজ্জামান প্রমুখ। সঞ্চালনা করেন, ডেমক্রেসিওয়াচ আস্থা প্রকল্পের মনিটরিং ডকুমেন্টেশন কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম বিপ্লব।
বক্তারা আগামীতে এলাকায় কোনো ধরণের অসদাচরণ বা অনিয়মের ঘটনা ঘটলে অংশগ্রহণকারীরা হুইসেল ব্লোয়ার হিসেবে ভূমিকা পালন করার প্রত্যয় ব্যক্ত করে এ বিষয়ে আরও নানা মত তুলে ধরেন।

লেখক