ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

ডা. দিলীপ কুমার রায়কে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধ ও  প্রতিবাদ সমাবেশ

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশম হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা কাউন্সলের নির্বাহী পরিষদ চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় এর বিরুদ্ধে বিভ্রান্তিমূলক অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২জুন) দুপুর ১টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন  ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রাজবাড়ী হোমিয়প্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল এবং হোমিওপ্যাথিক  চিকিৎসকবৃন্দ এর আয়োজন করে।
এতে বক্তব্য দেন রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের  অধ্যক্ষ রামমহন সরকার, হোমিওপ্যাথিক চিকিৎসক হাসানুল হক, গোপাল কর্মকার, এ কে এম ফজলে গনি, আব্দুল মজিদ, মেহেদী হাসান লিটন, আব্দুল সালাম, আমিনুল ইসলাম প্রমূখ ।
এসময় বক্তারা বলেন, ডাক্তার দিলীপ রায়ের বিরুদ্ধে একটি কুচক্রী মহল বিভ্রান্তকর অপপ্রচার করে বেরাচ্ছে। ডা. দিলীপ কুমার রায় এই হোমিওপ্যাথি চিকিৎদের একটি উচ্চ মর্যাদায় নিয়ে গেছেন। তার মানসম্মান ক্ষুন্ন করার জন্য যে অপপ্রচার রটানো হচ্ছে তা কখনও সহ্য করা হবে না। এসময় তারা আপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

লেখক