ব্রেকিং নিউজ দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে  শপথ নিলেন মীর শাহে আলমরমজান উপলক্ষে ইফতার ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান

রাজবাড়ীতে তিন মামলার আসামি ফেন্সিডিলসহ গ্রেফতার নারী

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে ৫২ বোতল ফেন্সিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। বুধবার (১২জুন) ভোর সাড়ে চারটার দিকে রাজবাড়ী গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম নাছরিন খাতুন (২৫)। নাছরিন মাগুরা জেলার সদর থানার কলেজপাড়া এলাকার নেছার মোল্লার মেয়ে।
রাজবাড়ী গোয়ালন্দ ঘাট থানা সূত্রে জানা যায়,  বুধবার ভোরে ১ নং দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সামনে হতে ঢাকা-খুলনা মহাসড়ের উপর চেক পোস্ট স্থাপন করা হয়। এসময় বাসের মধ্যে তল্লাশি চালিয়ে নাছরিনকে ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গ্রেফতার নাছরিন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে আদালতে  তিনটি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। তার নামে গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের পূর্বক আদালতে পাঠানো হয়েছে।

লেখক