ব্রেকিং নিউজ দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে  শপথ নিলেন মীর শাহে আলমরমজান উপলক্ষে ইফতার ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান

বেতাগী উপজেলা পরিষদের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণ সভা অনুষ্ঠিত

মোঃ সোহেল রানা ( বরগুনা )ঃ

বেতাগী উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. মাহামুদুল হাসান মহসিন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান দায়িত্ব নিপু রাণী দাস দায়িত্বভার গ্রহণ করেছেন। শুক্রবার (১৪ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নতুন পরিষদের দায়িত্ব গ্রহণ শেষে দুপুরে বেতাগী উপজেলা পরিষদের হলরুমে প্রথম সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বরগুনা-২ আসনের সংসদসদস্য সুলতানা নাদিরা। বিশেষ অতিথি ছিলেন, বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিপূল সিকদার, বেতাগী থানার অফিসার ইনচার্জ মো: মাহাবুবুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।এর আগে সকালে বেতাগী উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. মাহামুদুল হাসান মহসিন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান দায়িত্ব নিপু রাণী দাস দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানের সভাপতি বেতাগী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আহমদ নবনির্বাচিতদের বরণ করে নেন। গত ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা মো: খলিলুর রহমান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মো: মাহামুদুল হাসান মহসিন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিপু রাণী দাস নির্বাচিত হয়েছিলেন। গত বুধবার বিভাগীয় কমিশনার তাদের শপথবাক্য পাঠ করান। শুক্রবার (১৪ জুন) তারা স্ব স্ব পদে দায়িত্বভার গ্রহণ করেন এবং নতুন পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় ।

লেখক