ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

সাদুল্লাপুর দামোদরপুরে রাকিব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত 

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নে রাকিব স্পোর্টিং ক্লাবের উদ্যোগে এ-ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

১৯শে জুন বুধবার বিকেলে কান্তানগর বিনয় ভূষণ উচ্চ বিদ্যালয় মাঠে একদিনের প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করেন রাকিব স্পোর্টিং ক্লাব একাদশ দল ও কান্তানগর স্পোর্টিং ক্লাব একাদশ দল।

রাকিব স্পোর্টিং ক্লাবের আহবায়ক ও সাবেক নন কমিশন (সেনা) সদস্য মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামোদরপুর ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আব্দুর রহিম মন্ডল।

দামোদরপুর রাকিব স্পোর্টিং ক্লাবের যুগ্ম-আহবায়ক আব্দুর নুর সালাফি’র সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন দামোদরপুর রাকিব স্পোর্টিং ক্লাবের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোঃ আসাদুজ্জামান আকন্দ, দামোদরপুর রাকিব স্পোর্টিং ক্লাবের যুগ্ম-আহবায়ক মোঃ আতাউর রহমান, দামোদরপুর রাকিব স্পোর্টিং ক্লাবের যুগ্ম-আহবায়ক মোঃ মোশাররফ হোসেন প্রমূখ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এসময় দামোদরপুর রাকিব স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাবেক নন কমিশন (সেনা) সদস্য মোঃ আলমগীর হোসেন ও প্রধান অতিথি তাদের বক্তব্যে জানান বর্তমানে যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে পড়া লেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করতে অভিভাবক সহ সমাজের সকলকে আগ্রহী হতে হবে।

খেলা শেষে ১-০ গোলে বিজয়ী রাকিব স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের ও রানারআপ কান্তানগর স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে টফি ও মেডেল তুলে দেন অতিথিবৃন্দ।

লেখক