ব্রেকিং নিউজ দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হিসেবে  শপথ নিলেন মীর শাহে আলমরমজান উপলক্ষে ইফতার ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান

রাজবাড়ীতে নবনির্বাচিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানকে সংবর্ধনা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৬ জুন) দুপুর সাড়ে ১২ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সদর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক এ সংবর্ধনা প্রদানকালে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খান, উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল জলিল, বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান মিয়া সহ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা শেষে সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এসএম নওয়াব আলী, ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু সহ দলীয় নেতা-কর্মীদের উপস্তিতিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
এসময় এসএম নওয়াব আলী বলেন, আমি রাজবাড়ী সদর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে রূপান্তর করার অঙ্গিকার করেছিলাম। আমি তা করবো। আমি এ বিষয়ে বিভাগীয় কমিশনার এবং স্থানীয় সরকারের বিভিন্ন শাখায় প্রাথমিক আলাপ করে এসেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন। শেষে সদর উপজেলাকে একটি মাদক ও দূর্নীতিমুক্ত উপজেলা হিসেবে রূপান্তর করার অঙ্গিকার করেন তিনি।
এসময় জেলার বিভিন্ন সংগঠন এসএম নওয়াব আলী ও নাহিদুল আলম রাজু কে ফুলের শুভেচ্ছা জানায়।

 

লেখক