ব্রেকিং নিউজ রাজবাড়ীতে নার্সিং শিক্ষার্থীদের চাকরি মেলা অনুষ্ঠিত  ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারএবারও মন্ত্রীত্বের স্বাদ পেল না বরগুনার জনগণ 

রাজবাড়ীতে রেলওয়ে প্রকৌশল বিভাগের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ীঃ

রাজবাড়ীতে বাংলাদেশ রেলওয়ের প্রকৌশল বিভাগের স্থায়ী কর্মচারীদের দক্ষতা উন্নয়নের লক্ষে প্রশিক্ষণ  কর্মশালার আয়োজন করা হয়েছে। বুধবার (২৬ জুন) সকাল থেকে রাজবাড়ীর সিনিয়র এইএন দপ্তরে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
রেলওয়ে বিভাগীয় প্রকৌশল-১ আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিম (রাজশাহী) বিভাগের প্রধান প্রকৌশলী মো. আসাদুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক সুকুমার ভৌমিক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পশ্চিম) লিয়াকত শরীফ খান, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ প্রমুখ।
কর্মশালায় রেলওয়ে প্রকৌশল বিভাগের বিভিন্ন পর্যায়ের ৩৫০ জন স্থায়ী কর্মচারীদের ২ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

 

লেখক