ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

র‍্যাব-১২ অভিযানে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ গ্রেফতার, ১টি ট্রাক জব্দ

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানির আভিযানিক দল, র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে। আজ ২৯ জুন বিকাল ৩.৪৫ মিনিটের সময় সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ঘুরকা বেলতলা এলাকায় একটি চালবাহী ট্রাক যার রেজিঃ নাম্বার ঢাকা মেট্রো-ট-২৪-৪৫৫৬ ট্রাক হতে লুকানো অবস্থায় ৩,৪৭০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করেছে এবং ঘটনাস্থল থেকে আসামি মোঃ শাহিন খান (২৭) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পূর্ব রামচন্দ্রপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে ও একই গ্রামের মোঃ হারেজ উদ্দিনের ছেলে মোঃ মেহেদী হাসান (২১) কে আটক করা হয়।
এ সময় তাদের নিকট হতে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন, ৫টি সিম কার্ড, নগদ ৭,৮৭৫/- টাকা এবং ১টি ট্রাক জব্দ করা হয়।

লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, মোহাম্মদ ইলিয়াস খান, স্কোয়াড্রন লীডার ও কোম্পানি কমান্ডার, র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক