ব্রেকিং নিউজ বেতাগীতে নোটিশ ছাড়াই প্রাইমারি স্কুল বন্ধ; ভোগান্তিতে শিক্ষার্থীরাআত্রাইয়ে শহীদ দিবসের প্রস্তুতিমূলক সভা; ভাষা শহীদদের স্মরণে ব্যাপক কর্মসূচিরাজবাড়ীতে নার্সিং শিক্ষার্থীদের অংশগ্রহণে চাকরি মেলা অনুষ্ঠিত  ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দিনাজপুরের উপজেলা আওয়ামীলীগ অফিসে পতাকা উত্তোলন, গ্রেফতার-৫

বালিয়াকান্দিতে উদযাপিত হলো দুই দিনব্যাপী আনন্দ উৎসব

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীর বালিয়াকান্দিতে উদযাপিত হলো দুই দিনব্যাপী ক্রীড়া,সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান “আনন্দ উৎসব”।  রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বাওনাড়া গ্রামে “সর্বজনীন সামাজিক উন্নয়ন ট্রাস্ট”এর উদ্যোগে সম্প্রতি এ দুই দিনব্যাপী ক্রীড়া,সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠান ” আনন্দ উৎসব ” এর আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত যুগ্মসচিব মো. গোলাম রহমান মিঞা। এসময় আরও উপস্থিত ছিলেন ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ মাসুম মিয়া,  ট্রেজারার মুহাম্মদ শাহিদুল  ইসলাম, বোর্ডের সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ মাহিদুল ইসলাম ও মুহাম্মদ রফিকুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

 

লেখক