ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে বৃক্ষরোপণ

গাজী সোহেল আহমেদ, খুলনা জেলা প্রতিনিধিঃ

গাছ লাগান, পরিবেশ বাঁচান, স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে বরাতিয়ায় আয়াতুন নেসা জামে মসজিদ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

বুধবার সকাল ১১টায় ডুমুরিয়ার বরাতিয়া আয়াতুন নেসা জামে মসজিদ প্রাঙ্গনে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি গাছ রোপণ করা হয়। শাহজাহান জমাদ্দার বলেন বর্তমান সরকার বৃক্ষ রোপনের উপর ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছের কোন বিকল্প নাই, আমাদের প্রত্যেকের বাড়িতে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নিসচা সভাপতি খান মহিদুল ইসলাম, সহ সভাপতি মোঃ শাহজাহান জমাদ্দার , যুব বিষয়ক সম্পাদক সাংবাদিক গাজী সোহেল আহমেদ, কার্যকরী সদস্য দেবব্রত, সিদ্দিকুর রহমান বিপ্লব, আব্দুর রহমান বেপারী, এম এ জলিল সহ স্থানীয় অনেকে।

লেখক