ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

পার্বতীপুরে যুদ্ধাহত মঞ্জুরুল ইসলাম ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

পার্বতীপুরে যুদ্ধাহত মঞ্জুরুল ইসলাম ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সিয়ামের প্রধান পৃষ্ঠপোষকতায় আজ ১৯ অক্টোবর দুপুর ১২ টায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের নর্থ ইয়ার্ড হুগলিপাড়া মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় এ টুর্নামেন্টের। পার্বতীপুর ১১৬৭ বাস শাখার যুগ্ম আহবায়ক মমিনুল ইসলাম (ডাক্তার) এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে এই ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন পার্বতীপুর পৌরসভার সাবেক মেয়র এ. জেড. এম মেনহাজুল হক। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারন সম্পাদক আনোয়ারুল হক, উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান স্বপন, পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু, পৌরসভার সাবেক কাউন্সিলর মঞ্জুরুল আজিজ পলাশ ও মানজুর রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নান আশরাফি প্রিন্স, রামপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবু বক্কর সিদ্দিক (বাবলু) প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আসরের প্রথম দিনের খেলায় মুখোমুখি হয় মোজাম্মেল ট্রেডার্স বনাম কাজী কিংস এলিভেনস।
উক্ত ক্রিকেট টুর্নামেন্টের আহবায়ক আলমগীর হোসেন জানান, রাউন্ড-রবিন লীগ ভিত্তিক এই টুর্নামেন্টটিতে উপজেলার মোট ৮ টি দল অংশগ্রহণ করছে এবং টুর্নামেন্টে অ্যাম্পায়ার হিসেবে সবগুলো ম্যাচ পরিচালনা করবেন, হাসান আলী ও জাহাঙ্গীর আলম।

লেখক