ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

কুমিল্লা মুরাদনগরে পানিতে ডুবে দুই বোনসহ ৩ জন নিহত

সাব্বির হোসাইন, স্টাফ রিপোর্টার, কুমিল্লাঃ

কুমিল্লার মুরাদনগরে পানিতে ডুবে দুই আপন বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টায় উপজেলার গুঞ্জর গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সামিয়া (১৩) ও সামিবা (৭) গুঞ্জর গ্রামের রাজমিস্ত্রী সোহেল মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে ড্রেজারের গর্তে পড়ে হাবুডু খাচ্ছিল ছোট দুই বোন। তাদের উদ্ধার করতে পানিতে ঝাপিয়ে পড়েন বড় বোন সামিয়া (১৩)। এসময় চার বছরের ছোট বোনটিকে সে উদ্ধার করে মেঝ বোন সামিবাকে উদ্ধার করতে যান। গর্তের গভীরে পড়ে যাওয়ায় মেঝ বোনকে নিয়ে পানিতে তলিয়ে যায় সামিবা। ওই দিকে বাচ্চাদের মা দুপুরের খাবার খাওয়ার জন্য ওদের খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে পানিতে ভেসে উঠে। তাদের মায়ের আত্ম চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে বাচ্চা দুটিকে উদ্ধার করে দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন। নিহত দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। অপরদিকে একই দিনে মুরাদনগর উপজেলার পাঁচকিত্তায় পুকুরে গোসল করতে গিয়ে রিয়া (২০) নামে এক যুবতীর মৃত্যু হয়েছে। এবিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহববুল হক বলেন, পানিতে ডুবে পাঁচকিত্তায় রিয়া নামে একজন মানসিক ভারসাম্যহীন মহিলার মৃত্যু হয়েছে। গুঞ্জরের সংবাদটি মাত্র শুনলাম। বিস্তারিত খোঁজ খবর নিচ্ছি।

লেখক