ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

পার্বতীপুরে ইয়ূথ ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর দ্বিতীয় খেলা অনুষ্ঠিত 

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

‘খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি’ এই শ্লোগানে  দিনাজপুরের পার্বতীপুর পৌর সভার ইয়ূথ ক্লাব কর্তৃক আয়োজিত ইয়ুথ ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলার হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই খেলায় জয় স্পোর্টিং ক্লাব পীরগঞ্জ ৩-১ গোলে বগুড়া খেলোয়াড় কল্যাণ সমিতি দলকে পরাজিত করে। বিজয়ী দলের সজীব ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।

আজ শুক্রবার (০৮ নভেম্বর) বিকেলে দিনাজপুরের পার্বতীপুর পৌরসভার মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে খেলাটি অনুষ্ঠিত হয়।

আয়োজক কমিটির সভাপতি ও বিশিষ্ট জ্বালানি তেল ব্যবসায়ী আনজুর রশিদ এর সভাপতিত্বে আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সহ-সভাপতি মাহমুদুর রশিদ (বাবলু), সাধারন সম্পাদক আনোয়ারুল হক, সাবেক প্যানেল মেয়র ও পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মানজুর রশিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান চাঁদ আলী ও সোহেল মারুফ স্বপন এবং টুর্নামেন্ট কমিটির আয়োজক আজিজুল ইসলাম।

প্রধান রেফারি হিসেবে খেলাটি পরিচালনা করেন ভুবন। এসময় উপজেলা ও বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল দর্শক খেলাটি উপভোগ করেন।

খেলায় ধারাভাষ্য প্রদান করেন পার্বতীপুরের কৃতি সন্তান ও স্বনামধন্য টিভি ক্রীড়া ধারাভাষ্যকার খোরশেদ রায়হান। মাঠে নারী-পুরুষের উপস্থিতি ছিলো কানায় কানায় ভরা। সরকারপাড়া ইয়ূথ ক্লাবের পক্ষ থেকে তারা দলমত নির্বিশেষে সকল শ্রেনী পেশার ফুটবল প্রেমীদের খেলাগুলো দেখার আমন্ত্রণ জানিয়েছেন। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক