নিজস্ব প্রতিবেদক :
প্রয়াত কমরেড আবদুল হকের ২৯ তম ও কমরেড হেমন্ত সরকারের ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজবাড়ী জেলা শহরের ১ নম্বর রেলগেট রেলগেইট সংলগ্ন মুক্তমঞ্চে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট রাজবাড়ী জেলা শাখা এই আলোচনা সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি রবিউল আলম মিনু। অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রকাশ দত্ত, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট্রের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ এস.কে গার্মেন্টস এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তোফজ্জেল হোসেন, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ মুক্তারউল ইসলাম মুক্তি, পাবনা জেলার সভাপতি সাইদুর রহমান, জাতীয় গণতান্ত্রিক ফ্রণ্ট পাবনা জেলা শাখার আহবায়ক রেজাউল ইসলাম মহিদুল, কুষ্টিয়া জেলার ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক পলান বিশ্বাস, জেলা গণতান্ত্রিক ফ্রণ্টের প্রচার সম্পাদক জামিলুর রহমান জামিল, গণতান্ত্রিক মহিলা সমিতির রাজবাড়ী জেলা শাখার যুগ্ম আহবায়ক রেহনা খাতুন প্রমুখ।
এসময় বক্তার বলেন, গত ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। অনেকে বলছেন বিপ্লব হয়েছে। কিন্তু আমরা বলতে চাই এক সাম্রাজ্যবাদের পরিবর্তে আরেক সাম্রাজ্যবাদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার নাম বিপ্লব না। এক দালালের পরিবর্তে আরেক দালালের হাতে দেশকে তুলে দেওয়ার নাম বিপ্লব না। বিপ্লব হতে হলে সাম্রাজ্যবাদ-সামন্তবাদ আমলা- দালাল পুঁজি বিরোধী শ্রমিক কৃষক মেহনতি জনগণের রাষ্ট্র হতে হবে। দেশ আজ মার্কিন সাম্রাজ্যবাদের পেসক্রিপশনে চলছে। আমরা এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করছি। আমাদের প্রয়াত কমরেড আব্দুল হক ও কমরেড হেমন্ত সরকার ছিল প্রকৃত বিপ্লবী। তারা এই দেশে পালিয়ে থেকে মেহনতি মানুষের জন্য লড়াই করে গেছে।