ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

রাজবাড়ীতে তিনদিন ব্যাপী তারুণ্য মেলা শুরু

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগান ধারণ করে বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সহযোগিতায় তিনদিন ব্যাপী তারুণ্য মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে রাজবাড়ী সরকারি কলেজ ক্যাম্পাসে মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যাপক প্রফেসর হোসনেয়ারা খাতুন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারুণ্য উৎসব-২০২৫ উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ আশরাফ হোসেন খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ ফকীর মো. নুরুজ্জামান ও কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোস্তফা কামাল।
সরেজমিনে দেখা যায়, কলেজের মূল ফটক পার হলেই একাডেমিক ভবনের সামনে মুক্তমঞ্চের উপর মঞ্চ বানানো হয়েছে । মুক্তমঞ্চের সামনে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্থানীয় ঐতিহ্য ও ইতিহাস নিয়ে তাদের তৈরিকৃত জিনিসপত্র প্রদর্শনী করেছেন। এছাড়া মেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি স্টলে আন্দোলনের উপর ভিডিওচিত্র দেখানো হচ্ছে। হারিয়ে যাওয়া বিভিন্ন ধরনের খাবারও মেলায় প্রদর্শনীতে রাখা হয়েছে।
মেলায় রক্তদাতা প্রতিষ্ঠান বাধন বিনামূল্যে রক্তের গ্রæপ নির্ণয় করছেন। সংগঠনের সরকারি কলেজে শাখার সভাপতি সাব্বির হোসেন বলেন, এই প্রথম রাজবাড়ীতে তারুণ্যের মেলা হচ্ছে। এতে আমাদের খুবই ভালো লাগছে। আমরা বাধনের পক্ষ থেকে সবসময়ই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করি। এই মেলায় যারা আসবে তাদের মধ্যে যদি কেউ রক্তের গ্রুপ নির্ণয় করতে চায় তাহলে আমরা তাদের রক্তের গ্রুপ নির্ণয় করে দেব। এই কার্যক্রম মেলার প্রতিদিনই চলমান থাকবে।
তারুণের মেলা উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ আশরাফ হোসেন খান বলেন, বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সহযোগিতায় তিনদিন ব্যাপী মেলার শুরু হয়েছে। মেলায় কলেজের বিভিন্ন বিভাগ, ছাত্র সংগঠন ও স্বেচ্ছাসেবক সংগঠনসহ মোট ২১টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল ৯ টা হতে বিকেল ৫টা পর্যন্ত এই মেলা চলবে। মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী জিনিস প্রদর্শণ করেছে। শিক্ষার্থীরা ভালো সারা দিচ্ছে। আমি আশা করি জমজমাট ভাবেই মেলার সমাপ্তি হবে।

লেখক