ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

কালীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে বিএনপির কম্বল বিতরণ

মোঃ মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠন। শুক্রবার সকালে জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির সভাপতি একেএম ফজলুল মিলনের পক্ষে অসহায় ও গরিব মানুষের মাঝে কম্বল বিতরণের আয়োজন করেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মো.ইয়াছিন মোল্লা।
জাঙ্গালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমজাদ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.খালেকুজ্জামান বাবলু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ইসমাইল হোসেন মোল্লা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফজলুল রহমান, উপজেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক শাহ আলম প্রধান।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সোহেল গাজী, গাজীপুর জেলা তাঁতীদলের সাবেক সাধারন সম্পাদক মো.হারুন মিয়া, ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক কায়েস গাজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল শেখ, কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব ইমরান হোসেন সৈকত, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রদলের আহবায়ক হাসিবুল হাসান শান্ত, সদস্য সচিব মো.হিমেল খান, জাঙ্গালিয়া ইউনিয়ন যুবদল নেতা মোরশেদ আলম মামুন, জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিব মোল্লা, সাধারন সম্পাদক ইফতেখার আহমেদ ইমনসহ দলীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

লেখক