মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:
জমজমাট আয়োজনের মধ্য দিয়ে পার্বতীপুর উপজেলার ৩ নং রামপুর ইউনিয়নের নূরুল মজিদ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ (১৫ জুলাই) মঙ্গলবার দিনব্যাপী এলাকার ঐতিহ্যবাহী ওই শতবর্ষী প্রতিষ্ঠান প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাদ হোসেনের তত্ত্বাবধানে এতে সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কারী শাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খোলাহাটি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুল হক। ‘তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার মাধ্যমে মানুষের মত মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য দেন’। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নূরুল মজিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাজাদ হোসেন, শহীদুল্লাহ শাহ প্রমুখ। আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারীবৃন্দ, দৈনিক সংগ্রামের পার্বতীপুর প্রতিনিধি আমজাদ হোসেন ও দৈনিক বার্তা ১০ এর জেলা ও প্রতিদিনের বাংলাদেশের পার্বতীপুর প্রতিনিধি মেনহাজুল ইসলাম সহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১০ শ্রেনীর ছাত্র-ছাত্রীদের ১৫ টি ইভেন্টে ২২০ টিরও অধিক পুরষ্কার প্রদান করা হয়। মেধাবী শিক্ষার্থীদেরও পুরষ্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ। উল্লেখ্য বিদ্যালয়টি থেকে এবার ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। পাশের হার ৯৪.৫৫℅ ও ৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্ত্বীর্ন হয়।