ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে ভোক্তার অভিযান, ২ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন পণ্যের দোকানে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সোয়া ১১ টা থেকে বেলা সোয়া ২ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এসময় দুইটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে অংশগ্রহণ করেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, জেলা পুলিশ লাইন্সের সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) রনজিৎ কুমার এবং সহযোগিতা করেন জেলা প্রশাসন ও জেলা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, অভিযান পরিচালনাকালে রাজবাড়ী সদর উপজেলার সদর বড় বাজার, বেড়াডাঙ্গা ও পুলিশ লাইন্স নতুন বাজার এলাকায় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, সবজি আড়ৎ, রেস্টুরেন্ট ও ফার্মেসীসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

অভিযানে পণ্যের মোড়কজাতকরণ বিধি-বিধান যথাযথভাবে প্রতিপালন না করা এবং প্রতিশ্রুত পণ‌্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারার লঙ্ঘনজনিত অপরাধে বেড়াডাঙ্গা এলাকার মেসার্স এস এম ফার্মেসীকে ৫ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষন করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারার লঙ্ঘনজনিত অপরাধে পুলিশ লাইন্স নতুন বাজার এলাকার হোটেল গরীবে নেওয়াজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

লেখক