ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

নবীনগরে ৮ বছরের শিশু ধর্ষনের অভিযোগে ধর্ষক গ্রেফতার

আবু হাসান আপন,  নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিদ্যাকুট ইউনিয়নের গঙ্গানগরে ৮ বছরের শিশু ধর্ষনের ঘটনায় অভিযুক্ত মো. ছাত্তার মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। মো. ছাত্তার মিয়া একই ইউনিয়নের মেরকুটা গ্রামের উত্তর পাড়ার বাসিন্দা মৃত তোতা মিয়ার ছেলে।

ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগের প্রেক্ষিতে তাকে  গতকাল গভীর রাতে নবীনগর থানা পুলিশের একটি টিম গ্রেফতার করেন।

ভুক্তভোগী শিশুর মা জানান, আমার মেয়ে ১৫-ই জুলাই মঙ্গলবার  ঘরে এসে কান্না করলে বুঝতে পারি। তখন আমার মেয়ে বলে আমায় কয়ছে ২০ টাহা দিবো।তারপর আমার আত্মীয়রা দ্রুত তাকে জরুরি চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যান। ডাক্তাররা তার অবস্থা গুরুতর দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি রাখেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) মো. শাহীনূর ইসলাম ঘটনার সত্যতা জানিয়ে বলেন, অভিযোগ পাওয়ার পর মো. ছাত্তারকে দ্রুত গ্রেফতার করে জেলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

লেখক