ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

পার্বতীপুরে স্বামী পরিত্যাক্তা অসহায় জিনিয়া রেলওয়ের পতিত জমি নিজ নামে পত্তন চায়

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে জিনিয়া আক্তার নামে স্বামী পরিত্যক্তা এক অসহায় নারী তার ভোগ দখলীয় রেলওয়ের পতিত জমি নিজ নামে পত্তনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন৷

আজ (১৯ জুলাই) শনিবার দুপুরে শহরের রহমত নগর মহল্লায় তার নিজ কারু পণ্যের দোকানে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সাংবাদিকদের সামনে তিনি তার লিখিত বক্তব্য তুলে ধরে বলেন, ব্যক্তিগত বিরোধের কারনে প্রায় দেড় বছর পূর্বে তার স্বামী বুলবুল আহমেদের সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়। তিনি আরও জানান, ১০ বছর পূর্বে তার ভাইয়ের কাছ থেকে ২ লাখ টাকা কর্জ নিয়ে বুলবুল আহমেদ রেলওয়ের চাকরীতে যোগদান করেন। অদ্যাবধি সেই টাকা পরিশোধও করেননি। বুলবুল আহমেদের ঔরষজাত বিবাহ উপযুক্ত একটি কন্যা ও শিশু পুত্রকে নিয়ে জিনিয়া বর্তমানে অতি কষ্টে দিনাতিপাত করছে। তার একমাত্র অবলম্বনই হলো তার স্বামীর কাছ থেকে চুক্তিকৃত ০৫ শতকের এক খন্ড রেলওয়ের পতিত জমি। জিনিয়া এই জমিটিতে টিনের বেড়া বেষ্টিত একটি ঘরে কারু পণ্যের দোকান ও ফাঁকা জায়গায় কাঠ-খড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। এখানকার সামান্য আয় দিয়েই দুই সন্তানদের ভরণ-পোষন ও লেখাপড়ার খরচ চালান তিনি।
বুলবুল আহমেদ তাদের ভরণ পোষনতো দূরের কথা উপরন্তু আয়ের একমাত্র সম্বল জমিটিও জবর-দখল করতে চেষ্টা চালাচ্ছেন। প্রতিনিয়তই নিজে এবং অজ্ঞাত লোকদের লেলিয়ে দিয়ে হুমকি-ধামকিও অব্যাহত রেখেছেন। দোকান ভাংচুর ও মালামাল লুটপাটের হুমকিও দেওয়া হচ্ছে।
মানবিক কারনে জিনিয়া রেলওয়ের পতিত এই জমিটি তার নামে সহজ শর্তে লিজ প্রদানের জন্য সাংবাদিকদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারের মাননীয় রেলওয়ে উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেছেন।

লেখক