ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীর পাংশায় সাপের কামড়ে আহত হয়ে তিনজন হাসপাতালে

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশায় সাপের কামড়ে আহত হয়ে নারীসহ তিন জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রবিবার সন্ধ্যা ও সোমবার সকালে উপজেলার কসবামাজাইল ও যশাই ইউনিয়নে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার কসবামাজাইল ইউনিয়নের সুবর্ণখোলা গ্রামের হাতেম মন্ডলের ছেলে কৃষক আজিজ মন্ডল (৬৫), একই ইউনিয়নের নাদুরীয়া গ্রামের মো. শহিদুল ইসলামের স্ত্রী হাসিনা খাতুন (৫৫) ও যশাই ইউনিয়নের চরলক্ষীপুর গ্রামের তারেখ শেখের ছেলে আসিফ শেখ (১৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, আজিজ মন্ডল পাট জাগ দিচ্ছিলেন। সেখান থেকে একটি সাপের বাচ্চা আজিজ মন্ডলকে দংশন করে। পরে সাপটি মেরে হাসপাতালে নিয়ে আসলে কর্তপক্ষ সাপের বাচ্চাটি গোখরা সাপের বাচ্চা বলে চিহ্নিত করে।
অপর দিকে হাসিনা খাতুনকে ভাত রান্না করার সময় একটি সাপের বাচ্চায় দংশন করে। পরে তার পরিবারের লোকজনও সাপের বাচ্চাটি মেরে হাসপাতালে নিয়ে আসেন। আরেক ভুক্তভোগী আসিফ শেখ রাতে বাড়ির পাশে একটি ব্রিজের উপর দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি সাপ তার পায়ে দংশন করে। পরে তিনিও সাপটি মেরে হাসপাতালে নিয়ে আসেন।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো এবাদত হোসেন জানান, সাপের কামড়ে আক্রান্ত হয়ে তিনজন মৃতসাপসহ হাসপাতালে এসেছেন। তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। প্রয়োজন হলে তাদেরকে অ্যান্টিভেনম প্রয়োগ করা হবে।

লেখক