ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আহসান হাবীব নাহিদ
গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার ফুলছড়ী উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে ফুলছড়ী থানার ১নং কঞ্চিবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ঘোলদহ গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মোহাম্মদ আনিসুর রহমানের বাড়ির সংলগ্ন ঢালাই রাস্তার ওপর অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় মো. আলমগীর হোসেন (৩৮) ও মো. আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাদের উভয়ের পিতা মৃত মজিবর রহমান। বাড়ি ঘোলদহ গ্রাম, ফুলছড়ী উপজেলা, গাইবান্ধা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আলমগীর হোসেনের পরিহিত প্যান্টের সামনের বাম পকেটে থাকা একটি কালো রঙের জিপার প্যাকেট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া আনিসুর রহমানের দেহ তল্লাশিকালে তার কাছে থাকা একটি কালো জিপার প্যাকেট থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট পরিমাণ ১০০ (একশত) পিস।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফুলছড়ী থানায় মামলা নং-১০, তারিখ: ১৫ জুলাই ২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

লেখক