রাজবাড়ী প্রতিনিধি :
রাজবাড়ীতে দীর্ঘ ২৬ বছর পর শনিবার (৪ মার্চ) জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
এদিন বেলা ১১টা থেকে জেলা শহরের ঐতিহাসিক শহীদ খুশি রেলওয়ে ময়দানে প্রথম ধাপে সম্মেলন শুরু হয়।
এর আগে রাজবাড়ী জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন হয় ১৯৯৬ সালে। এরপর ২০০৪ সালে ওই কমিটি ভেঙে দিয়ে জহুরুল ইসলামকে আহ্বায়ক এবং আবুল হোসেন ও শাহ মো. জাহাঙ্গীর জলিলকে যুগ্ম আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সর্বশেষ তিন মাসের আহ্বায়ক কমিটি দিয়ে পার হয় ১৯ বছর। গত ১০ ফেব্রুয়ারি যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল জেলা শাখার সম্মেলনের তারিখ ঘোষণা করেন।
এই সম্মেলনে জেলা যুবলীগের সভাপতি পদে আটজন ও সাধারণ সম্পাদক থেকে দশজন কেন্দ্রীয় কমিটির কাছে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
প্রায় ৩০-৪০ হাজারের বেশি নেতাকর্মী উপস্থিত হয়েছেন।
এরপর দ্বিতীয় ধাপে বিকেলে পৌরসভার অডিটোরিয়ামে কমিটির নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে।
সম্মেলনে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এম পি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগ এর সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম, সিনিয়র সহ সভাপতি ও রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সহ সভাপতি আলহাজ্ব আকবর আলী মর্জি, ছালামা চৌধুরী রুমা এম পি, প্রমূখ।
এছাড়া সম্মেলনে কেন্দ্রীয় যুবলীগের নেতাকর্মী ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বর্তমান জেলা যুবলীগের আহ্বায়ক মো. জহুরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম আহবায়ক আবুল হোসেন, শাহ মোহাম্মদ জাহাঙ্গীর জলিল।
রাজবাড়ী পৌর মিলনায়তনে দ্বিতীয় অধিবেশন শেষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ নতুন কমিটি ঘোষণা করেন। সভাপতি মোঃ শওকত হাসান, সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল।