ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

আত্রাইয়ে দুরারোগ্য রোগে আক্রান্ত বিএনপির একনিষ্ঠ কর্মী মজিবর রহমানের মানবেতর জীবনযাপন 

নওগাঁর আত্রাইয়ে দুরারোগ্য রোগে আক্রান্ত বিএনপির একনিষ্ঠ কর্মী মজিবর রহমান বাঁচতে চান। তার পুরো শরীর আলুর মত গোল হয়ে (টিউমারের মতো) আক্রান্ত হয়ে পড়েছে। প্রচন্ড ব্যাথায় শুধু কাতরিয়ে যাচ্ছেন তিনি। মজিবর রহমান নওগাঁর আত্রাই উপজেলার দমদমা গ্রামের বাসিন্দা। মৃত মফিজ উদ্দিন শাহ এর সাত সন্তানের মধ্যে ১ম সন্তান মজিবর রহমান। তাঁর বর্তমান বয়স ৭৫ বছর। … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ের মথুরাবাটি-খেয়াঘাট সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের মথুরাবাটি গ্রামের মেইন রোড থেকে খেয়াঘাট অভিমুখী সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে।সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে সড়কটিতে কাদা ও পানি জমে চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বিশেষ করে শিক্ষার্থী,কৃষক এবং রোগীবাহী … বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় উদযাপন উপলক্ষে আত্রাইয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ যথাযথ মর্যাদায়  উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  রোববার (০২ আগষ্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মনিরুজ্জামান এর সভাপতিত্বে জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায়  উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  হয়। প্রস্তুতি মূলক সভা আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার, উপজেলা প্রকৌশলী নিশিত কুমার, সমাজসেবা কর্মকর্তা মো.সোহেল … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা

নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিতকরণ এবং হাসপাতালের সার্বিক সেবার বিষয়ে আলোচনা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে পানিবন্দি ১৫ পরিবার, খবর পেয়ে সহায়তার হাত বাড়ালেন ইউএনও

নওগাঁর আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামে টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে অন্তত ১৫টি পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। পানিবন্দি পরিবারের দুর্ভোগের খবর জানতে পেরে দ্রুত তাদের পাশে দাঁড়িয়েছেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান। তিনি ক্ষতিগ্রস্ত এলাকার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ইউএনও মোঃ মনিরুজ্জামান বলেন, পানিবন্দি পরিবারের কষ্ট … বিস্তারিত পড়ুন

বান্দাইখাড়া ডিগ্রি কলেজের ৮ কম্পিউটার চুরির ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি

নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া ডিগ্রি কলেজ থেকে কয়েক বছর আগে চুরি হওয়া ৮টি কম্পিউটারের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। স্থানীয়দের অভিযোগ, কলেজে প্রায় ৫২ জন কর্মকর্তা-কর্মচারী ও স্টাফ কর্মরত থাকা এবং নিরাপত্তার দায়িত্বে প্রহরী (গার্ড) নিয়োজিত থাকা সত্ত্বেও কলেজ থেকে ৮টি কম্পিউটার চুরি হয়। তবে দীর্ঘ কয়েক … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক, শিক্ষিকা, এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা

আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের শিক্ষক, শিক্ষিকা, এমসি, জিসিদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের শিক্ষক,শিক্ষিকা ও  কেয়ারটেকারদের নিয়ে ইফার মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭জুলাই-২০২৬) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদে এই সভা অনুষ্ঠিত হয়। মোঃ রেজাউল করিমের সন্ঞ্চলনায় … বিস্তারিত পড়ুন

নিজ ঘর থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

 নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন বান্দাইখাড়া সরদারপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে লিমন হাসান (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। নিহত লিমন হাসান ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে লিমন হাসান নিজ কক্ষে ঘুমাতে যান। পরদিন সকালেও দীর্ঘ সময় … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ের-বান্দাইখাড়া সড়কের শুটকিগাছা সুইচগেট এলাকায় সড়ক ধস, বড় দুর্ঘটনার আশঙ্কা

নওগাঁর আত্রাই উপজেলার গুরুত্বপূর্ণ আত্রাই-বান্দাইখাড়া সড়কের শুটকিগাছা সুইচগেটের সামনে সড়কের একাংশে ধস নেমেছে।এতে প্রতিদিন এ সড়ক দিয়ে চলাচলকারী শত শত যানবাহন ও পথচারী চরম ঝুঁকির মধ্যে চলাচল করছেন।দ্রুত সংস্কার না করা হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ভারী বৃষ্টি ও পানি প্রবাহের কারণে … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযানে নওগাঁর আত্রাই থানা পুলিশ ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (২৪ জুলাই) পরিচালিত অভিযানে উপজেলার মহাদিঘী (ডাঙ্গাপাড়া) এলাকার বাসিন্দা মো. রইচ (৫৩), পিতা- মৃত কফিলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩৯ (ঊনচল্লিশ) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত … বিস্তারিত পড়ুন