ব্রেকিং নিউজ নওগাঁ-৬ আসনের এমপি রেজুর অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে দুটি পুলিশ বক্সসেচ মোটর পাইয়ে দেওয়ার প্রলোভনে টাকা-চেক নেওয়ার অভিযোগ; সাদুল্লাপুরে সংবাদ সম্মেলনে কৃষকের দাবিআত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাঝিনাইগাতী উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী  উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন কালীগঞ্জে বিধবা ও প্রতিবন্ধী পরিবারের সম্পত্তি জবর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; পলাশ হাসপাতালে অর্ধেকের বেশি স্টাফ অনুপস্থিত

নরসিংদীর পলাশে আকস্মিক পরিদর্শনে গিয়ে হাসপাতালে অর্ধেকের বেশি কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। শনিবার (৭ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৮ টায় কোনো পূর্বঘোষণা ছাড়াই পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। জানা গেছে, এ আকস্মিক পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল হাসপাতালের চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ, দালালদের দৌরাত্ম্য কমানো এবং হাসপাতালের সামগ্রিক পরিবেশ উন্নত করা। … বিস্তারিত পড়ুন

ডাক্তারদের পছন্দ অনুযায়ী পোস্টিং দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও নিরবিচ্ছিন্ন ও সহজলভ্য করতে ডাক্তারদের পছন্দ অনুযায়ী পোস্টিং দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সিভিল সার্জনদের শুধু অফিসে বসে না থেকে নিয়মিত মাঠ পর্যায়ে ভিজিট করার নির্দেশনা দেওয়া হবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মনোহরদী উপজেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন … বিস্তারিত পড়ুন

দুর্নীতি-সিন্ডিকেটমুক্ত স্বাস্থ্যব্যবস্থা গড়ার অঙ্গীকার স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের

স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুর্নীতি ও সিন্ডিকেটমুক্ত করে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, “মানুষকে ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে।” শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে হাফিজপুর গ্রাম-এ নিজ বাসভবনে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে … বিস্তারিত পড়ুন

রমজান উপলক্ষে ইফতার ব্যবসায়ীদের প্রশিক্ষণ প্রদান

রাজবাড়ীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিরাপদ ইফতার প্রস্তুতি ও বিক্রয়ের লক্ষ্যে এসংক্রান্ত ব্যবসায়ীদের নিয়ে প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে ২ দফায় দপ্তরটির প্রশিক্ষণ কক্ষে ও শহরের পালকি চাইনিজ রেস্টুরেন্টে এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বক্তব্য দেন রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন জেলার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বেলা সোয়া ১২ টা পর্যন্ত রাজবাড়ী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে রাজবাড়ী সদর হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ের পাঁচুপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে।সোমবার (৩ নভেস্বর) সকাল সারে নয়টায় পাঁচুপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গনে এ ক্যাম্প শুরু হয়। ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল এর ডায়াবেটিস ও পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডা. জাকারিয়া আরাফাত। তিনি প্রতি সোমবার সকাল ৯টা হতে দুপুর ১২টা … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ “হাত ধোয়ার নায়ক হন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ পালিত হয়েছে। বুধবার ১৫ অক্টোবর২০২৫ সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য … বিস্তারিত পড়ুন