ব্রেকিং নিউজ কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবারবাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলামমোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

রাজবাড়ীতে ট্রাকের নিচে চাপা পড়ে নছিমন যাত্রীর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে ট্রাকের নিচে চাপা পড়ে নছিমনের এক যাত্রীর মুত্যু হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহসড়কের কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের দূর্গাপুর ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহত ব্যক্তির নাম আলমাস শেখ (৩৫)। তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর গ্রামের ছব্দুল খার পাড়ার করিম শেখের … বিস্তারিত পড়ুন

রাজবাড়ী গোয়ালন্দ বাজারে গভীর রাতে অগ্নিকাণ্ড, তিন ব্যবসায়ী সর্বশান্ত

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর ঐতিহ্যবাহী গোয়ালন্দ প্রধান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কুকারিজ মার্কেটের তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় অন্তত ৫ থেকে ৭ কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ের বান্দাইখাড়া কচুয়া বিলে ডিপের শুভ উদ্বোধন

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দাইখাড়া এলাকায় অবস্থিত কচুয়া বিলে একটি নতুন বছরের কৃষকদের আবাদের জন্য ডিপের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণের উপস্থিতিতে ডিপটির উদ্বোধন করা হয়। ডিপটির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হাটকালুপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক ও … বিস্তারিত পড়ুন

বেগম খালেদা জিয়ার পরলোকগমনে শাজাহানপুরে শোকের ছায়া

সুজন শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরলোকগমনে শাজাহানপুর উপজেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বগুড়া শাজাহানপুর উপজেলা বিএনপি। এ উপলক্ষে উপজেলা বিএনপির পক্ষ থেকে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে শাজাহানপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত … বিস্তারিত পড়ুন

শাজাহানপুরে দারুস সালাম একাডেমীর বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণ

সুজন, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরে অবস্থিত দারুস সালাম মডেল একাডেমীর উদ্যোগে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় আল্লামা ফকির আব্দুর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা শিক্ষা অফিসার মোঃ রমজান আলী আকন্দ। তিনি শিক্ষার … বিস্তারিত পড়ুন

ঐতিহ্যবাহী রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনে বার্ষিক পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে ঐতিহ্যবাহী রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের বার্ষিক পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজবাড়ী জেলা শহরে অবস্থিত রাজা সূর্য কুমার ইনস্টিটিউশন ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির উদ্যোগে এ আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনু্‌ষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে খালেদা জিয়ার মৃত্যুতে জেলা বিএনপির শোক, শোকবইতে স্বাক্ষর

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :  বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজবাড়ী জেলায় গভীর শোকের আবহ বিরাজ করছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি কালো পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শোক কর্মসূচি শুরু করা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা বিএনপির কার্যালয়ে মরহুমার রুহের … বিস্তারিত পড়ুন

কাউখালীতে যৌথ বাহিনীর অভিযানে ৬৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার-১

এম এস শ্রাবন মাহমুদ, স্টাফ রিপোর্টার : রাঙ্গামাটির কাউখালী উপজেলাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৬৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ১ জনকে আটক করা হয়েছে। এ-সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব-(পিপিএম) এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হয়। … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

মো. ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, আপোষহীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও ‘গণতন্ত্রের মা’ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রূহের মাগফেরাত কামনায় নওগাঁর আত্রাইয়ে আত্রাই উপজেলা বিএনপির আয়োজনে এ কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নওগাঁর আত্রাই উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে  এ কর্মসূচির আয়োজন করা … বিস্তারিত পড়ুন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

এম এস শ্রাবন মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন (ইন্না- লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬ঃ০০ টায় সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা … বিস্তারিত পড়ুন