ব্রেকিং নিউজ কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবারবাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলামমোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

বগুড়া জেলা বিএনপির পক্ষে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ

সুজন, শাজাহানপুরঃ বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বগুড়া শাজাহানপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে ১ জানুয়ারি ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে শহীদ … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে সাংবাদিক মো. মুক্তাদির হোসেন’র পিতার দাফন সম্পন্ন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্য নির্বাহী সদস্য ও কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুক্তাদির হোসেন এর পিতা কালীগঞ্জ বাজার আধুনিক পুস্তকালয় (জলিল লাইব্রেরীর) স্বতাধিকারী মো. আব্দুল জলিল মিয়ার (৮২) দাফন সম্পন্ন হয়েছে। কালীগঞ্জ বাজারে দীর্ঘ দিনের আধুনিক পুস্তকালয় (জলিল লাইব্রেরীর) মালিক মো. আব্দুল জলিল মিয়া বৃহস্পতিবার সকালে ইন্তেকাল করেছেন। … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে বই বিতরণ শুরু, হয়নি বই উৎসব

রাজবাড়ী প্রতিনিধিঃ রাষ্ট্রীয় শোক পালনের কারণে রাজবাড়ীতে এ বছর আনুষ্ঠানিকভাবে বই উৎসব অনুষ্ঠিত হয়নি। তবে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্যবই পৌঁছে দিতে সীমিত পরিসরে বই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বছরের প্রথম দিনে জেলার বিভিন্ন মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শুধুমাত্র ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্যান্য শ্রেণির পাঠ্যবই আগামী রবিবার … বিস্তারিত পড়ুন

কুমিল্লায় বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই

সাব্বির হোসাইন, স্টাফ রিপোর্টারঃ বছরের প্রথম দিনেই নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা। সারা দেশের মতো কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন পাঠ্যবই। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে আগানগর আবুল বশির কারিগরি উচ্চ বিদ্যালয় ও আগানগর দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় বিদ্যালয়ের … বিস্তারিত পড়ুন

থার্টি ফার্স্ট নাইটে শীতার্ত সুবিধাবঞ্চিতদের মাঝে ‘রূপসী নওগাঁ’

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ কিছুটা ভিন্নভাবে বছরের শেষ এবং নতুন বছরের শুরুর রাত উদযাপন করেছে নওগাঁর একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী নওগাঁ’। সংগঠনের সদস্যরা নওগাঁ শহর ও পার্শ্ববর্তী শান্তাহার রেলস্টেশনে ঘুরে ঘুরে দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের দ্বারে দ্বারে গিয়ে নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করে অন্য রকম থার্টি ফার্স্ট নাইট পালন করেছেন। ২০২৫ সালকে … বিস্তারিত পড়ুন

সকলের অশ্রুসিক্ত ভালোবাসায় আপ্লুত বিদায়ী শিক্ষক আক্তার হোসেন খান

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক (ইংরেজী) মো. আক্তার হোসেন খানের অবসরজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠানটির উদ্যোগে ৩০ ডিসেম্বর চাকরী থেকে অবসরে যাওয়া এ শিক্ষকের আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। বিদায় বেলায় ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা,  ও শিক্ষার্থী-অভিভাবক ও … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ‘ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির আখ্যান ‘ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে জেলার ঐতিহ্য সম্বলিত বই ‘ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির আখ্যান ‘ – এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৪ টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ বইটির মোড়ক উন্মোচন আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বইটির মোড়ক উন্মোচন করেন … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে দূর্বৃত্তদের হামলায় এক শিশু গুলিবিদ্ধ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে পূর্বশত্রুতার জেরে মধ্যরাতে একটি বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় হামলাকারীদের গুলিতে  এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতের দিকে রাজবাড়ী জেলা শহরের পৌরসভা অঞ্চলের বিনোদপুর কলেজপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘটনায় গুলিবিদ্ধ শিশুর নাম সিফাত মন্ডল (১২)। সিফাত স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী শফিকুল ইসলাম মন্ডলের ছেলে এবং রাজবাড়ী আরএসকে … বিস্তারিত পড়ুন

অসুস্থ বিদ্যুৎকে দেখতে হাসপাতালে শাজাহানপুর বিএনপির নেতৃবৃন্দ

সুজন শাজাহানপুরঃ বগুড়ার শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ বর্তমানে অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে বুধবার (৩১ ডিসেম্বর) হাসপাতালে যান বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন। এ সময় তিনি বিদ্যুতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। হাসপাতালে এ … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গায়েবানা জানাজা

রাজবাড়ী প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজবাড়ীতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ গায়েবানা জানাজার আয়োজন করা হয়। সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান এ কে এম ইকবাল হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত জানাজায় বিএনপি ও … বিস্তারিত পড়ুন