ব্রেকিং নিউজ কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবারবাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলামমোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের মৌখিক পরীক্ষা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষকদের মৌখিক পরীক্ষা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম রুমে শিক্ষকদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ২টায় উপজেলা মসজিদে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম … বিস্তারিত পড়ুন

কাউখালীতে কাভার্ড ভ্যান ও সিএনজি মুখো-মুখি সংঘর্ষে নিহত ১ আহত ২

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ কাউখালীতে কাভার্ড ভ্যান ও সিএনজি মুখো-মুখি সংঘর্ষে একজন নিহত ও দুই জন আহত হয়েছেন। রাঙ্গামাটির কাউখালী উপজেলাস্থ বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান ঘাটা এলাকায় সিএনজি ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু এবং অপর দু’জন গুরুতর আহতের খবর পাওয়া গেছে। বুধবার (২৬ নভেম্বর) ‘২৫ খ্রিঃ সকাল ১১ঃ০০ ঘটিকার সময় ঘটনা ঘটে। … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: ‘দেশিজাত-আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী সপ্তাহ ২০২৫-এর উদ্বোধন করা হয়েছে। আজ (২৬ নভেম্বর) বুধবার বেলা ১১টায় স্থানীয় পার্বতীপুর প্রাণী সম্পদ অফিস চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ ও সরকারী ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এই সেবা … বিস্তারিত পড়ুন

রাঙ্গামাটিতে পিআইবির ৩ দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শুরুল

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর উদ্যোগে রাঙ্গামাটিতে সাংবাদিকদের সংবাদ তৈরির প্রচলিত কর্মকৌশলে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বহুমুখী প্ল্যাটফর্মের জন্য সংবাদ তৈরিতে পারদর্শী করার লক্ষ্যে তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার (২৬ নভেম্বর)২৫ খ্রিঃ সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের আয়োজনে রাঙামাটি … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে সনাকের সভাপতি নির্বাচিত সাংবাদিক জাহাঙ্গীর হোসেন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে নির্বাচনের মাধ্যমে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর সহযোগী প্রতিষ্ঠান সচেতন নাগরিক কমিটির (সনাক) রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কালের কন্ঠ ও একুশে টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আজিজুল হাসান খোকা ও রাবেয়া খাতুন। জানা গেছে, সোমবার … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) বেলা সোয়া ১১টার দিকে রাজবাড়ী প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও সদর উপজেলা প্রাণিসম্পদ-ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। শুরুতেই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি: “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ … বিস্তারিত পড়ুন

বিপুল উৎসাহ উদ্দিপনা নিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধন

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে উৎসাহ উদ্দিপনা নিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা, প্রাণিসম্পদ প্রদর্শনী, গবাদি পশু ও হাঁস-মুরগির ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পসহ ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পের অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে কৃষকদের ব্যাতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর বালিয়াকান্দিতে কৃষকদের মাঝে বিনোদন ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে এক ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে এসিআই ক্রপ কেয়ার কুষ্টিয়া রিজিওন। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বালিয়াকান্দির বহরপুর তেতুলিয়া সমাজকল্যাণ সমিতির মাঠে স্থানীয় কৃষকদের নিয়ে গঠিত ৬ দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে অংশ নেয়—এসিবিন একাদশ, ফ্লোরা একাদশ, এসিফ্লো একাদশ, সালফক্স একাদশ, রোবানন একাদশ … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে পাটজাত মোড়ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকায় আজ ২৫ নভেম্বর ২০২৫ খ্রি. ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা জাকিয়া সরওয়ার লিমা। অভিযানে পণ্যে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার না করার অপরাধে একটি মামলায় জরিমানা করা হয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ১৪ ধারায় পরিচালিত … বিস্তারিত পড়ুন