ব্রেকিং নিউজ কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবারবাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলামমোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষার্থীদের নিয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের দ্বীপচাঁদপুর উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষা কেন্দ্রে অধ্যয়নরত শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে বিএনপি চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর ২০১৫) সকাল ৮ টায় আয়োজিত এই দোয়া মাহফিলে কেন্দ্রটির শিক্ষক হাফেজ মোঃ … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জের জামায়াতে ইসলামীর যুব সমাবেশ আগামীর উন্নয়ন রুপ রেখা ঘোষণা করলেন খাইরুল হাসান

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর ২৫ ইং) সকালে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ” যুবকরাই বদলে দেবে আগামীর গাজীপুর”-৫ আসনের স্লোগানে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের নির্বাহী পরিষদ সদস্য ও … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ী-১ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ওমান প্রবাসী মো. জাহাঙ্গীর খানের উদ্যোগে জেলার অসহায় ও দরিদ্র মানুষের সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয়। জানা … বিস্তারিত পড়ুন

শাজাহানপুরে জামায়াতের কর্মী সম্মেলনে মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা

সুজন শাজাহানপুর (বগুড়া): বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মী সম্মেলনে আগামী নির্বাচনে জনগণের ভোটে ক্ষমতায় এলে মানবিক, সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ঘোষণা করা হয়েছে। উপজেলা জামায়াতের উদ্যোগে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় মাঝিড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত দেশের সর্বত্র আল্লাহর … বিস্তারিত পড়ুন

রাজবাড়ী চন্দনিতে ঠিকাদারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

রাজবাড়ী প্রতিনিধি রাজবাড়ী সদর উপজেলার চন্দনী আফড়া এলাকায় ঠিকাদার আব্দুল মাজেদ শেখের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আব্দুল মাজেদ শেখ পেশায় একজন ঠিকাদার এবং দীর্ঘদিন ধরে ঠিকাদারি কাজে যুক্ত রয়েছেন। বুধবার (২৬ নভেম্বর) দিনগত গভীর রাতে চন্দনী ইউনিয়নের আফড়া গ্রামে তার বসতবাড়িতে ৮–১০ জনের একটি ডাকাতদল দেয়াল টপকে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের … বিস্তারিত পড়ুন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলন্ত ফেরিতে জুয়ার আসর; নৌ-পুলিশের হাতে আটক ৩

রাজবাড়ী প্রতওনিধিঃ দেশের ব্যস্ততম দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে চলন্ত ফেরিতে জুয়া খেলার সময় পেশাদার জুয়াড়ি চক্রের তিন সদস্যকে আটক করেছে নৌ–পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়ার তাস ও নগদ টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ–পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা। আটককৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার বাহিরচর গ্রামের মৃত ওহেদ ফকিরের ছেলে … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উপলক্ষে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল

রাজবাড়ী প্রতিনিধিঃ ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে কালুখালী উপজেলাকে ৪০ রানে পরাজিত করে গোয়ালন্দ উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ খুশি রেলওয়ে মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন … বিস্তারিত পড়ুন

নওগাঁয় বিরল গঠনের নবজাতকের জন্মের এক ঘণ্টা পর মৃত্যু

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁ শহরের প্রাইম ল্যাব অ্যান্ড হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে দুই মাথা ও তিন হাতওয়ালা এক নবজাতকের জন্ম হয় বৃহস্পতিবার দুপুরে। জন্মের পর শিশুটিকে জটিল শারীরিক অবস্থার কারণে নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও এক ঘণ্টা পর তার মৃত্যু হয়। শনাক্ত হয়েছে যে শিশুটির দেহে বিরল ধরনের জন্মগত বিকৃতি ছিল। পরিবার জানায়, গর্ভাবস্থায় আল্ট্রাসনোগ্রামে এ … বিস্তারিত পড়ুন

গাজীপুরের নতুন ডিসি নান্দাইলের কৃতি সন্তান মোহাম্মদ আলম হোসেন

শোয়েব হোসেন–ঃ গাজীপুর জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগ পেয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতি ইউনিয়নের উলুহাটি গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ আলম হোসেন। সরকারি দায়িত্বপালনে সততা, দক্ষতা ও নিষ্ঠার জন্য সুপরিচিত এই কর্মকর্তা নতুন দায়িত্ব পাওয়ায় এলাকায় আনন্দের সঞ্চার হয়েছে। মোহাম্মদ আলম হোসেনের পরিবার দীর্ঘদিন ধরে শিক্ষাব্রত ও সরকারি সেবার সঙ্গে যুক্ত। তাঁর বাবা মরহুম আঃ হেকিম … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা

মোঃ মুক্তাদির, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১ ডিসেম্বর সকাল ১০টায় উপজেলার খলাপাড়াস্থ ন্যাশনাল জুট মিল বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ, … বিস্তারিত পড়ুন