ব্রেকিং নিউজ কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ডকালীগঞ্জে মানিকের ব্যত্তিক্রমী উদ্যোগ ৪০ জন বিধবা অসহায় নারী পেল দুপুরের খাবারবাল্যবিবাহ বন্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এটি এম কামরুল ইসলামমোস্তফাপুর ইউনিয়নে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিতনওগাঁর আত্রাইয়ে আনসার-ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল সেনাসদস্যের

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে মাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বায়োজিদ (২৭) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৭টার দিকে আত্রাই–বান্দাইখাড়া সড়কের আহসানগঞ্জ ইউনিয়নের চৌড়বাড়ি গ্রামসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বায়োজিদ মোটরসাইকেলে করে চলাচলের সময় বিপরীত দিক থেকে আসা মাছবাহী ট্রাকটি তাকে সজোরে ধাক্কা দিলে … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের পক্ষে উঠান বৈঠক

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের কান্ডারী আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার তুমলিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি ও সহযেগী সংগঠনের উদ্যোগে দক্ষিণ সোম পাঠান বাড়ীতে ওয়ার্ড বিএনপির … বিস্তারিত পড়ুন

কয়রায় জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের সামাজিক সুরক্ষায় মিডিয়া এ্যডভোকেসি

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার কয়রায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে অভ্যন্তরীণ অভিবাসনের শিকার জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষায় অন্তর্ভুক্তি করার উপর মিডিয়া এ্যডভোকেসি অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৪ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ হলরুমে ডিআরআর এন্ড সিসিএ প্রকল্পের উদ্যোগ ও কারিতাস জার্মানি ও বিএমজেড এর আর্থিক সহায়তায় এ এ্যডভোকেসি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকী’র সভাপতিত্বে এসময় … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে কৃষক সংগ্রাম সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতিরি ৫ম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর)  দুপুরে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজবাড়ী জেলা কৃষক সংগ্রাম সমিতি এই সম্মেলন আয়োজন করে। এ সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. এম জাহাঙ্গীর হোসেন। উদ্বোধনের পর জেলা শিল্পকলা … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে লাঙ্গল-বলদের যুগ হারিয়ে যাচ্ছে যান্ত্রিক চাষের দাপটে

মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই প্রতিনিধি: যান্ত্রিক যুগের উন্নত প্রযুক্তির ব্যবহারে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী লাঙ্গল-বলদে চাষ পদ্ধতি। এক সময় কৃষকের অমূল্য সম্পদ ছিল লাঙ্গল ও বলদ, আর এখন তার জায়গা দখল করেছে ট্রাক্টর ও পাওয়ার টিলার। হাটকালুপাড়া ইউনিয়নের প্রবীণ কৃষক ইব্রাহীম বলেন, যান্ত্রিক চাষ সহজ হলেও লাঙ্গল-বলদের স্বাদ আলাদা ছিল। ফাল্গুন-চৈত্র মাসে শত শত কৃষক লাঙ্গল … বিস্তারিত পড়ুন

বস্তা মাথায় থানার ওসি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের পূবাইল থানার অফিসার ইনচার্জ মোল্লা মোঃ খালিদ হোসেনের কাজে প্রশংসায় ভাসছে গোটা পুলিশ।নিজ মাথায় একটি বস্তা নিয়ে দৌড়ে আগুন হাত থেকে মালামাল রক্ষার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছেন পুলিশের ওই কর্মকর্তা।এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে অনেকে লিখেছেন’এমনপুলিশ ই চেয়েছিলাম। জানা … বিস্তারিত পড়ুন

পোরশায় বিএনপির নির্বাচনী জনসভায় নেতাকর্মীদের ঢল

নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পোরশায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে সারাইগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফিজুর রহমান। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহসভাপতি মোদাচ্ছের … বিস্তারিত পড়ুন

দাঁড়িয়ে আছে ঐতিহাসিক তিন গুম্বুজ মসজিদ টি কালের স্বাক্ষী হয়ে

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে অবস্থিত তিন গম্বুজ মসজিদটি কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মোগল স্থাপত্যরীতিতে তৈরি নওগাঁর আত্রাইয়ের তিন গুম্বুজ মসজিদটি এখন বিলুপ্তির পথে। সঠিক যত্ন আর রক্ষণাবেক্ষণের অভাবে কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে ঐতিহাসিক স্থাপনা মসজিদ টি। উপজেলার ইসলামগাঁথী গ্রামে অবস্থিত তিন গুম্বুজ মসজিদটি। উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার … বিস্তারিত পড়ুন

শাজাহানপুরে ওলামা, মাশায়েখ ও হাজী সমাবেশ অনুষ্ঠিত

সুজন শাজাহানপুরঃ বগুড়া শাজাহানপুর উপজেলার চোপিনগর ইউনিয়ন শাখা ওলামা দলের উদ্যোগে ওলামা, মাশায়েখ ও হাজীদের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫) উপজেলার চোপিনগর উচ্চ বিদ্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আলেম-ওলামা, মাশায়েখ, জনপ্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সমাবেশস্থলে উপস্থিত হন। ধর্মীয় চেতনা ও সমাজিক মূল্যবোধ রক্ষায় ওলামা সমাজের ভূমিকা … বিস্তারিত পড়ুন

কয়রায় সাংবাদিকদের সাথে এনসিপির মনোনয়ন প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময়

কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করছেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মনোনয়ন প্রত্যাশী কয়রা উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহবায়ক ও বিশিষ্ট সাংবাদিক মো. গোলাম রব্বানী। তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভায় মিলিত হন। শনিবার (২২ … বিস্তারিত পড়ুন