ব্রেকিং নিউজ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬

কৃষিপণ্য বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে কৃষক সমিতির বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় কৃষিপণ্য বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধ করা, ফসলের লাভজনক মূল্য নিশ্চিত, ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র ও শষ্য বীমা চালুকরণসহ মোট আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বেলা সোয়া ১১ টার দিকে জেলার পাংশা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বাংলাদেশ কৃষক সমিতি পাংশা উপজেলা শাখার উদ্যোগে … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসকের যোগদান

রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ আফরোজা পারভীন যোগদান করেছেন।  মঙ্গলবার (৭ এপ্রিল)  জেলা প্রশাসকের কার্যালয়, রাজবাড়ীতে যোগদান করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ আফরোজা পারভীন। এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সর্বস্তরের কর্মচারীবৃন্দ নবাগত জেলা প্রশাসক মহোদয়কে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল সংবর্ধনায় অভিনন্দন জানান। নবাগত জেলা প্রশাসক রাজবাড়ী সার্কিট … বিস্তারিত পড়ুন

রিক্সার চাকায় পড়নের ওড়না পেঁচিয়ে সাংবাদিকের মায়ের মৃত্যু

রাজবাড়ীতে রিক্সায় করে যাওয়ার সময় চাকার সঙ্গে ওড়না জড়িয়ে গলায় পেঁচিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার ( ৬ এপ্রিল) সকালে রাজবাড়ী পৌর শহরের পান্নাচত্ত্বর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় নিহত নারীর নাম সেলিনা মোজাম্মেল ঝরনা (৬৫)।  তিনি বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি সোহেল মিয়ার মা । তার বাড়ি জেলার বালিয়াকান্দি … বিস্তারিত পড়ুন

গান, কবিতা আবৃত্তি ও স্মৃতিচারণের মধ্যে দিয়ে সত্যেন সেনের ১১৯তম জন্মদিন উদযাপন

রাজবাড়ীতে ” মানুষের কাছে পেয়েছি যে বাণী, তাই দিয়ে রচি গান, মানুষের লাগি ঢেলে দিয়ে যাবো, মানুষের দেয়া প্রাণ” এই স্লোগান সামনে রেখে সত্যেন সেনের ১১৯ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে বুধবার (১ এপ্রিল) বিকেলে শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের মিলনায়তনে গান, কবিতা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠানের আয়োজন করে জেলা উদীচী শিল্পীগোষ্ঠী। শুরুতে সত্যেন … বিস্তারিত পড়ুন

কালুখালী উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন; সভাপতি ইমরান খান, সাধারণ সম্পাদক আদম আলী

‘সত্যোর সন্ধানে, মানুষের কল্যাণে’ এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার পেশাদার সাংবাদিকদের নিয়ে রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রেসক্লাবের ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে কালুখালী আর্চ গার্ডার ব্রিজ সংলগ্ন সাংবাদিক কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে জিটিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীসহ দেশের ৬৪ জেলায় যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত

‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’- প্রকল্পের আওতায় রাজবাড়ীতে ৩ মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে একই সময়ে রাজবাড়ীসহ দেশের ৬৪ জেলায় এ ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে পেট্রোল আনতে গিয়ে সড়কে প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

রাজবাড়ীতে পেট্রোল আনতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মাহতীর মন্ডল (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর উপজেলায় বানিবহ হরাই ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহতীর মন্ডল রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইত্তরপাড়া এলাকার আব্দুল বারেক মন্ডলের ছেলে। তিনি বহরপুর ডিগ্রি কলেজের এইসএসসি ১ম বর্ষের … বিস্তারিত পড়ুন

মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

রাজবাড়ীর পাংশা উপজেলায় “মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। প্রধান অতিথির বক্তব্যে জেলা … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে সিপিবির প্রতিবাদী সমাবেশ

রাজবাড়ীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি জেলা কমিটির উদ্যোগে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশের স্বার্থবিরোধী বাণিজ্যিক চুক্তি বাতিলের দাবিতে সোমবার বিকেলে প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিবাদী সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি রাজবাড়ী জেলা কমিটির সভাপতি কমরেড আবদুস সামাদ মিয়া। এতে বক্তব্য দেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড অরুন কুমার সরকার, জেলা … বিস্তারিত পড়ুন

স্বাধীনতা দিবসে জনতার আদালত পাঠক ফোরামের পুস্পমাল্য অর্পণ

রাজবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জনতার আদালত পাঠক ফোরামের উদ্যোগে শহরের রেলগেট শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় এই কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সহসভাপতি আব্দুস সামাদ মিয়া, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, জনতার আদালত পাঠক ফোরামের যুগ্ম আহবায়ক বিশিষ্ট সংগীত … বিস্তারিত পড়ুন