ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১

রাজবাড়ীতে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাঁশ দিয়ে পিটিয়ে শমসের শেখ (৬৭) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (১ মার্চ) ভোর সাড়ে ৫ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের পশ্চিম গৌড়পুর এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে সদর থানা পুলিশ। নিহত শমসের শেখের বাড়ি সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের … বিস্তারিত পড়ুন

বসতবাড়ির যাতায়াতের রাস্তা বন্ধ করায় ইউএনও বরাবর অভিযোগ ভুক্তভোগী পরিবারের

রাজবাড়ীতে বসতবাড়ীর যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ জানিয়েছে ভুক্তভোগী পরিবার। রাজবাড়ী জেলা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর এলাকায় মো. মোশারফ মোল্লা গত বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী সদর উপজেলা পরিষদে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ সংক্রান্ত লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ রয়েছে, বিগত ৩০ … বিস্তারিত পড়ুন

রাবেয়া-কাদের ফাউন্ডেশনের উদ্যোগে ৭ দিনব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

রাজবাড়ীতে রাবেয়া-কাদের ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ৭ দিনব্যাপী শিশু-কিশোরদের সাঁতার প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে অবস্থিত রাবেয়া-কাদের ফাউন্ডেশনের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। শুরুতে বেলা ১১ টার দিকে রাবেয়া-কাদের ফাউন্ডেশনের পুকুরের পাশে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন রাবেয়া-কাদের ফাউন্ডেশনের সাধারণ … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে-সংঘর্ষে নারীসহ আহত অন্তত ১৭

রাজবাড়ীতে জমি-জমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বিরোধে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাজবাড়ী জেলার সদর উপজেলার বেথুলিয়া এলাকায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংগঠিত এ সংঘর্ষে আহতের সংখ্যা দাড়িয়েছে নারী-পুরুষসহ অন্তত ১৭ জন । সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বেথুলিয়ার মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও আহতদের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট জমি নিয়ে বিরোধ … বিস্তারিত পড়ুন

এলজিইডির সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ; কাজ বন্ধ 

রাজবাড়ীতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ – এলজিইডি’র সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর বাজার থেকে হাটবনগ্রাম বাজার পর্যন্ত চলমান রাস্তা সংস্কারের কাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ ওঠে স্থানীয়দের পক্ষ থেকে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রতিনিধির উপস্থিতিতেই কাজে এমন নিম্নমানের উপকরণ ব্যবহার করে সংস্কার কাজ চলছে বলেও অভিযোগ এনেছেন … বিস্তারিত পড়ুন

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজবাড়ী জেলা প্রশাসকের বাণী

একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতীয় জীবনের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এ দিনে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ভাষা আন্দোলনের সকল বীর শহিদকে। ভাষা একটি জাতির আত্মপরিচয়ের প্রধান ভিত্তি। ভাষার মধ্য দিয়েই বিকশিত হয় একটি জাতির ইতিহাস, সংস্কৃতি, চেতনা ও মূল্যবোধ। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন কেবল ভাষার অধিকারের সংগ্রামই … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে নার্সিং শিক্ষার্থীদের অংশগ্রহণে চাকরি মেলা অনুষ্ঠিত  

রাজবাড়ীতে প্রথমবারের মতো নার্সিং শিক্ষার্থীদের অংশগ্রহণে নার্সিং চাকরি মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অ্যাসেট প্রকল্প বাংলাদেশের অর্থায়নে সারাদেশের বিভিন্ন বিভাগীয় শহরের পাশাপাশি রাজবাড়ীতেও এ ব্যতিক্রমী মেলার আয়োজন করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে রাজবাড়ী জেলা সদর হাসপাতাল সংলগ্ন রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটে প্রতিষ্ঠানটির উদ্যোগে  এ মেলার আয়োজন করা হয়। রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ … বিস্তারিত পড়ুন