ব্রেকিং নিউজ অযু করতে গিয়ে বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্র নিহত, আহত-১নিষিদ্ধ ছাত্রলীগের অস্থিতিশীলতার আশঙ্কায় সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের বিশাল বিক্ষোভ ও মহড়াদৃষ্টিশক্তি হারানো মেরি ও অসুস্থ হাসুর পাশে মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তারআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ; নিহত-১পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহক

রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূরে আলম সিদ্দিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের জাতীয় সংসদ … বিস্তারিত পড়ুন

অসময়ের ঝড়-বৃষ্টিতে পার্বতীপুরের ৪০ হেক্টর জমির পাঁকা ধান পানিতে নিমজ্জিত

গত ২ দিনের অবিরাম ঝড়-বৃষ্টিতে পার্বতীপুর উপজেলার ৩টি  ইউনিয়নের  নিম্নাঞ্চলসমূহ ব্যাপকভাবে পানিতে নিমজ্জিত হয়েছে। বিশেষ করে গতকাল শুক্রবার দিনগত রাতে অবিরাম বৃষ্টিপাত হয়।  সেই সাথে ঝড়ো হাওয়াও ছিলো গোটা এলাকায়। এর ফলে গাছ পালার খুব একটা ক্ষতি না হলেও নীচু কৃষি জমিতে কাটার অপেক্ষায় থাকা পাঁকা ইরি-বোরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে নুয়ে পড়ায় … বিস্তারিত পড়ুন

নওগাঁয় প্রাথমিক গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ও পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) সকালে আহসানউল্লাহ মেমোরিয়াল মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন হয়। সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু। … বিস্তারিত পড়ুন

চিত্রাঙ্কন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

রাজবাড়ীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্মৃতিচারণমূলক আলোচনার মধ্য দিয়ে অগ্নিযুগের বিপ্লবী বৃটিশবিরোধী সংগ্রাম, মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড আশুভরদ্বাজের ৩৩ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার বিকেলে জেলা উদীচীর উদ্যোগে শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠনের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা যায়, অনুষ্ঠানের শুরুতে বিকেল সাড়ে তিনটায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়। এতে চার বিভাগে … বিস্তারিত পড়ুন

সাদুল্লাপুরে পেট্রোল বিক্রি বন্ধের অভিযোগ, অকটেন নিতে বাধ্য করার দাবি, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সাহানা ফিলিং স্টেশনে পেট্রোল মজুদ থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রেখে গ্রাহকদের বেশি দামের অকটেন নিতে বাধ্য করা হচ্ছে—এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম (বাবলা)-এর মালিকানাধীন ওই ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে প্রশাসনিক নজরদারি … বিস্তারিত পড়ুন

সলঙ্গায় অটোভ্যান চালক হত্যা মামলার সন্দেহভাজন পলাতক আসামি ঢাকায় গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অটোভ্যান চালক জাহের আলী আকন্দ হত্যা মামলার এক সন্দেহভাজন পলাতক আসামিকে ঢাকায় যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (০২ মে) সকালে লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ। র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র‌্যাব-৪, সিপিসি-১, ঢাকা’র যৌথ অভিযানে শনিবার (২ মে) রাত … বিস্তারিত পড়ুন

শিবগঞ্জে মহান মে দিবসের র‍্যালিতে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম 

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বগুড়ার শিবগঞ্জে শ্রমিকদের সঙ্গে র‍্যালিতে অংশ নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।  শুক্রবার (০১ মে ২০২৬) সকাল ১১ টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ … বিস্তারিত পড়ুন

কয়রায় নতুন এসিল্যান্ড হিসেবে জান্নাতুল ফেরদৌসের যোগদান

খুলনার উপকূলীয় জনপদ কয়রা উপজেলায় দীর্ঘ সময় পর নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন জান্নাতুল ফেরদৌস। আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে উপস্থিত হয়ে বুধবার সকালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। গত বছর ১১ নভেম্বর সহকারি কমিশনার (ভূমি)  বিএম তারিক উজ জামান ইউএনও হিসেবে পদোন্নতি পেয়ে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বদলি হয়ে চলে যান। তারপর থেকে কয়রা উপজেলায় এসিল্যাড পদটি … বিস্তারিত পড়ুন

৬ দিন পর পার্বতীপুর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবারও উৎপাদন শুরু

৬ দিন বন্ধ থাকার পর দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার অন্যতম ভরসা দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে। আজ শুক্রবার (১ মে) ভোর ৪টা ২২ মিনিটে মেরামতকাজ শেষে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি পুনঃরায় চালু করা হয়েছে। ইউনিটটি থেকে বর্তমানে ৫৫-৬০ ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। এর … বিস্তারিত পড়ুন

মনোহরদীতে শ্লীলতাহানি ও নগদ অর্থ চুরির অভিযোগ

 নরসিংদীর মনোহরদীতে এক গৃহবধূর  শ্লীলতাহানির চেষ্টা এবং ঘর থেকে নগদ ৪৫ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে তুহিন মিয়া (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে। গত ২২ এপ্রিল ভোরে উপজেলার খিদিরপুর ইউনিয়নের পীরপুর (উজানপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত তুহিন ওই এলাকার মনির মিয়ার ছেলে। ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, পীরপুর গ্রামের ঝালমুড়ি বিক্রেতা আরিফ … বিস্তারিত পড়ুন