ব্রেকিং নিউজ অযু করতে গিয়ে বজ্রপাতে ৩ মাদ্রাসাছাত্র নিহত, আহত-১নিষিদ্ধ ছাত্রলীগের অস্থিতিশীলতার আশঙ্কায় সিরাজগঞ্জে ছাত্রদল-যুবদলের বিশাল বিক্ষোভ ও মহড়াদৃষ্টিশক্তি হারানো মেরি ও অসুস্থ হাসুর পাশে মানবতার ফেরিওয়ালা হাজী আব্দুস সাত্তারআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ; নিহত-১পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহক

উৎসবমুখর পরিবেশে সাগরদী আল-হেরা প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামে অবস্থিত সাগরদী আল-হেরা প্রি-ক্যাডেট স্কুলে গত ১৬ এপ্রিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে আনন্দমুখর এক মিলনমেলায়। সকালের শুরুতেই বিদ্যালয় প্রাঙ্গণে জমে ওঠে উৎসবের আমেজ। ছোট ছোট শিক্ষার্থীদের হাসি-আনন্দ, দৌড়ঝাঁপ ও উচ্ছ্বাসে মুখরিত … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে হাট ইজারাদারকে চাঁদাবাজ বলায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ 

হাট ইজারাদার সেলিম রেজাকে চাঁদাবাজ আখ্যা দেওয়ার প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুর ভবের বাজারে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  ৬ নং মোমিনপুর ইউনিয়ন যুবদল আজ (১৭ এপ্রিল) শুক্রবার বিকেল ৩ টায় স্থানীয় ভবের বাজারে এই সমাবেশের আয়োজন করে। প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে ইজারাদার সেলিম রেজা অভিযোগ করেন, গত ১৫ এপ্রিল (০২ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দের) ভবের … বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই এগিয়ে যাবে বগুড়া—রেজাউল করিম বাদশা এমপি

বগুড়ার কৃতি সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই এগিয়ে যাবে বগুড়া। দীর্ঘ বঞ্চনার অবসান ঘটিয়ে আগামীতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত ও হবে বগুড়ায়।এ জন্য বগুড়াবাসীদের ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।গতকাল বগুড়া ইতিহাস চর্চা পরিষদের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট ইতিহাস চর্চা পরিষদ বিষয়ে উপস্থাপনার জন্য শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৬ (সদর) আসনের … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে কভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪

গাজীপুরের কালীগঞ্জে যাত্রীবাহী সিএনজি ও মালবাহি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো- ড ১৪-৪৮৫৬) সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল মহাসড়কের পৌর টেকপাড়াস্থ্য উত্তরা বিজয় ফিলিং স্টেশনের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটেছে। দূর্ঘটনার পর স্থানীয়রা মহসিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত … বিস্তারিত পড়ুন

নওগাঁয় দৈনিক আজকালের কন্ঠের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকার সহ-সম্পাদক মোঃ আরাফাত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক। এসময় আরও উপস্থিত ছিলেন … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে বিপিসির তিন উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে জ্বালানী তেল পাম্প মালিকদের বৈঠক

পার্বতীপুর সহ উত্তরাঞ্চলের ৮ জেলায় জ্বালানী তেল সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে করনীয় সম্পর্কে দিক নির্দেশনা দিতে আজ বুধবার বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি’র তিন কোম্পানী’র ব্যবস্থাপনা পরিচালকগন পার্বতীপুর রেলওয়ে ওয়েল হেড ডিপোতে পরিদর্শনে আসেন। পরিদর্শনকারী কর্মকর্তারা হলেন, পদ্মা ওয়েল কোম্পানীর ব্যাবস্থাপনা পরিচালক মফিজুর রহমান, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের (এমপিএল) ব্যবস্থাপনা পরিচালক শাহিরুল হাসান, যমুনা ওয়েল কোম্পানীর (জিওসিএল) ব্যাবস্থাপনা … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে হেফজুল কোরআন প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম রুমে এ প্রতিযোগিতা আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ আকবর হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলাউল ইসলাম। প্রতিযোগিতায় আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের … বিস্তারিত পড়ুন

পহেলা বৈশাখ চিরায়ত বাংলার ঐতিহ্যে লালিত এক অনন্য দিন -এমপি ফজলুল হক মিলন

পহেলা বৈশাখ চিরায়ত বাংলার ঐতিহ্যে লালিত এক অনন্য দিন। পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। পহেলা বৈশাখ বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, রীতি-নীতি, প্রথা, আচার-অনুষ্ঠান ও সংস্কৃতির ধারক-বাহক। নতুন বছরের আগমনে জীর্ণতা মুছে যাক। চারিদিকে ছড়িয়ে পড়ুক নতুনের জয়গান। বাঙালির এই প্রাণের উৎসবে আমরা মেতে উঠতে চাই আপনাদের সঙ্গ আর ভালোবাসায়। নেশা মুক্ত … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

গ্রাম বাংলার আবহে বর্ণিল সাজে সেজে আসেন অনেকে নববর্ষ উৎসবে। লাঙ্গল, পাটলা, কাচি নিয়ে লুঙ্গী পড়ে ঘাড়ে গামছা দিয়ে উপজেলা প্রাঙ্গণে হাজির হয় একদল কৃষক। এই যেন বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে এসেছে। কলেজ শিক্ষার্থীরা বাংলার নব বর-বধূ সেজে# আসেন অনুষ্ঠানে। আগতদের সবার দৃষ্টি বর-বধূর দিকে। সাথে আছে পালকী। চিরচেনা সেই বাংলার সংস্কৃতি মনে হলো … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

নববর্ষের ঐক্যতান, গণতন্ত্রের পুণরুত্থান’ এই শ্লোগাণকে সামনে নিয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা পরিষদ থেকে এই বর্ণাঢ্য র‌্যালিটি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে নানা রঙের সাজসজ্জা, ঐতিহ্যবাহী উপকরণ ও … বিস্তারিত পড়ুন