ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর রাণীনগরে ধান মাড়ায় মিশিন উলটে এক শ্রমিকের মৃত্যু

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে ধান মাড়াই মেশিন উল্টে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নওগাঁর রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের তিন নং সুইসগেট সংলগ্ন এলাকায় ধান মাড়াই মেশিন উল্টে মেশিনের মালিক এনামুল প্রামানিক (২৬) নামের এক যুবক দুপুর সারে ১২ টার দিকে নিহত হয়েছেন। নিহত এনামুল হক প্রামানিক উপজেলার ধনোপাড়া-মেরিয়া উত্তরপাড়া গ্রামের মকবুল প্রামানিকের … বিস্তারিত পড়ুন

জারী গানে আবারও চ্যাম্পিয়ন পার্বতীপুর বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জারী গান প্রতিযোগীতায় পরপর চারবার দিনাজপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছে পার্বতীপুর বালিকা বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। রবিবার (০৫ মে) এ প্রতিযাগিতাটি অনুষ্ঠিত হয় দিনাজপুর জেলা স্কুলে। বিদ্যালয়টি এবার দু’টি বিভাগে অংশ নিয়ে ‘ক’ বিভাগ থেকে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। এর আগেও তারা বিভাগীয় পর্যায়ে … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জ সদর উপজেলার প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থীর গোপন বৈঠকের অভিযোগ

ওয়াসিম শেখ,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার প্রিসাইডিং কর্মকর্তাদের নিয়ে চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে গোপনে বৈঠকের অভিযোগ ওঠেছে। এ অভিযোগে হঠাৎ ঘটনাস্থলে জেলা-উপজেলা প্রশাসন হাজির হলে ছোটাছুটি শুরু হয়ে যায়। রোববার (৫ মে) রাত ১০টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া কাদাই পার্কে ঘটে এ ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টা থেকে … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনী প্রচারণায় এগিয়ে রাশেদ ইউসুফ জুয়েল

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ভোট প্রচারণা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থীরা । প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে তীব্র তাপদাহ উপেক্ষা করে, প্রার্থীরা নানা উন্নয়নের বার্তা নিয়ে ছুটছেন ভোটারদের কাছে। সিরাজগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী শহীদ এম মুনসুর আলীর পরিবারের সন্তান জনাব আলহাজ্ব নাসিম সাহেবের ভাতিজা জনাব আলহাজ্ব সূর্য সাহেবের সন্তান রাশেদ ইউসুফ জুয়েল।সিরাজগঞ্জ সদর উপজেলার একটি … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে হরিজন মহল্লার রাধাকৃষ্ণ মন্দির চুরির ঘটনায় আটক ২, হরিজন সম্প্রদায়ে উদ্বেক ও উৎকণ্ঠা

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর শহরের রেলওয়ে হাসপাতাল সংলগ্ন হরিজন পট্টির (মেথর) পারিবারিক রাধাকৃষ্ণ মন্দিরের কাসা পিতলের মূর্তি ও সোনা চুরির ঘটনায় পুলিশ সন্দেহভাজন দু’জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, সুজন মিয়া (২৫) ও মমিনুল ইসলাম (২০)। জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টা থেকে ভোর ৬ টার মধ্যে প্রাচীর টপকিয়ে মন্দিরের ভিতর … বিস্তারিত পড়ুন

শরীয়তপুর পল্লীবিদ্যুৎ সমিতিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

মোঃ ওবায়েদুর রহমান সাইদ, শরীয়তপুর প্রতিনিধিঃ আজ শরীয়তপুর পল্লীবিদ্যুৎ সমিতিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যায় শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা তারা বলেন এবং আন্দোলনে দাবী করেন। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যকার বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন সারাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪০ হাজার কর্মকর্তা-কর্মচারী। আজ ৬ … বিস্তারিত পড়ুন

আজ শেষ হচ্ছে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের প্রচার-প্রচারণারা

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হচ্ছে আজ সোমবার (৬ মে ২০২৪ইং) রাত ১২ টায়। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বুধবার (৮ মে)। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে তীব্র তাপদাহ উপেক্ষা করে, প্রার্থীরা নানা উন্নয়নের বার্তা নিয়ে ছুটছেন ভোটারদের কাছে। সিরাজগঞ্জে প্রথম ধাপের নির্বাচনে ৩টি উপজেলায় (সিরাজগঞ্জ সদর, কাজিপুর ও … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ১২ দফা দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মবিরতি

 রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে গতকাল রোববার পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপপিবো) ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্য দূরীকরণ ও অভিন্ন সার্ভিস কোড চালুর দাবিতে কর্মবিরতি পালিত হয়েছে। রাজবাড়ী সদর উপজেলার চরবাগমারায় অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচি পালনের সময় বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দাবিসমূহ হলো, বাপবিবো ও সমিতির কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে আইসক্রিমে নিষিদ্ধ দ্রব্য মেশানোয় জরিমানা 

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর সদর উপজেলায় বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একটি আইসক্রিম ফ্যাক্টরিকে ১২হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার (৫মে) বিকেলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান চালনা হয়। দুপুর পৌনে ২ টা হতে বিকেল পৌনে ৫ টা পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা … বিস্তারিত পড়ুন

নওগাঁর পত্নীতলায় ৭ দফা দাবীতে ঔষধ ব্যবসায়ীদের সকাল-সন্ধ্যা বন্ধ ধর্মঘট

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলার প্রশাসনের বিভিন্ন দপ্তর কর্তৃক হয়রানি কর্মকান্ডের প্রতিবাদে নওগাঁ জেলার সকল ঔষধের দোকানের সাথে পত্নীতলা উপজেলার ৩শ দোকান সকাল- সন্ধ্যা বন্ধ করে প্রতিকী ধর্মঘট পালন করেছে ঔষধ ব্যবসায়ীরা। রোববার (৫ মে) সকাল ১০টায় নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বরে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির পত্নীতলা উপজেলা শাখার সভাপতি শাহরিয়ার এম হাসান পল্লব এর … বিস্তারিত পড়ুন