ব্রেকিং নিউজ সিরাজগঞ্জে কাদায় মধ্যপাড়া নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিততারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

রাজবাড়ীতে তিন মিষ্টির দোকানকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ী সদর উপজেলায় অভিযান চালিয়ে তিনটি মিষ্টির দোকানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ীর সহকারী পরিচালকের কার্যালয়ের উদ্যোগে এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন সংস্থাটির রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন পুলিশ লাইন্সের সহকারী উপপরিদর্শক (এএসআই) নজরুল ইসলাম, জেলা … বিস্তারিত পড়ুন

টাঙ্গাইলে শীতে গোসল করতে বলায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

মোঃ আল-আমীন হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে গোসল করতে বলায় লামিয়া আক্তার (৯) নামের এক স্কুল শিক্ষার্থী নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লামিয়া ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে। সে স্থানীয় যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী … বিস্তারিত পড়ুন

টিফিনে দুধ ডিম ও রুটি পাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা

বিপুল রায়ঃ দেশের ১৫০টি উপজেলার ১৮ থেকে ১৯ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ লাখ শিক্ষার্থীকে সপ্তাহে পাঁচদিন পুষ্টিকর খাবার দেওয়ার পরিকল্পনা নিয়েছে সরকার। সরকারি স্কুল ফিডিং কর্মসূচি (ফেইজ-১) প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের দুধ, ডিম, মৌসুমি ফল, কলা, ফর্টিফাইড বিস্কুট, কেক ও পাউরুটি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দেশের দারিদ্র্যপ্রবণ এলাকাগুলোর শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে এ … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাইয়ে সহকারী অধ্যাপকের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই মহিলা ডিগ্রি কলেজ এ- পদার্থ বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক দীন মোহাম্মদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি ) বেলা সাড়ে ১১ টার দিকে কলেজের হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)মো.জিয়াউল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে শীতার্তদের মাঝে নবনির্বাচিত এমপি’র কম্বল বিতরণ

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে এক হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন গাজীপুর-৫ আসনের নবনির্বাচিত এমপি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান। মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকালে উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি। কম্বল বিতরণ … বিস্তারিত পড়ুন

কুড়িগ্রামে মাঝারি শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রির ঘরে

বিপুল রায়- কুড়িগ্রাম প্রতিনিধিঃ মাঘের শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রাম। তাপমাত্রা কমে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা ও শীতের দাপটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারি) জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা সোমবার (২২ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। … বিস্তারিত পড়ুন

শৈত্যপ্রবাহের কারণে প্রাথমিক ক্লাস শুরু সকাল ১০টায়।

এম এস শ্রাবণ মাহমুদ( স্টাফ রিপোর্টার)ঃ মাঘের শীতে কাঁপছে দেশ শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার। কারণে প্রাথমিক ক্লাস শুরু সকাল ১০টায় চলমান শৈত্যপ্রবাহের কারণে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সকাল ১০টায় ক্লাস শুরু হবে বলে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় এক আদেশে জানিয়েছে। মধ্য জানুয়ারি থেকে দেশের … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্য মিশানোয় জরিমানা

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর গোয়ালন্দে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২২ জানুয়ারি) সকাল ১১ টা হতে দুপুর ২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেনৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রািকবুল হাসান। এতে সহযোগিতা করেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন, জেলা আনসার ব্যাটালিয়ানের সদস্যবৃন্দ, জেলা স্বাস্থ্য … বিস্তারিত পড়ুন

কুমিল্লা সিটি করপোরেশনের ভোট ৯ মার্চ

সাব্বির হোসাইন, স্টাফ রিপোর্টারঃ কুমিল্লা সিটি করপোরেশনের ভোট ৯ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। আজ (সোমবার) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে এই ভোট অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ করা হবে। নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান … বিস্তারিত পড়ুন

ঝিনাইগাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ

আতিকুর, ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জাইকা ও সরকারী অর্থায়নে ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানে উচুঁ নিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে। ২২ জানুয়ারী সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই বেঞ্চ বিতরণের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া’র সভাপতিত্বে বেঞ্চ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল … বিস্তারিত পড়ুন