ব্রেকিং নিউজ নওগাঁর ঐতিহ্যের স্বাক্ষী ৩০০ বছরের পুরোনো সিদ্ধেশ্বরী মন্দিরকালীগঞ্জে নদী থেকে নিখোঁজ যুবকের শিকলবন্দ্বী মরদেহ উদ্ধারকয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ডকয়রায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তারপার্বতীপুর উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

শিশু ও নারী নির্যাতন রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান, পার্বতীপুরে মানববন্ধন ও স্মারকলিপি

শিশু ও নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি ও সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন, সচেতনতামূলক র‍্যালি এবং স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ (১৮ জুন) বুধবার সকালে উপজেলার বিভিন্ন এলাকার যুবক-যুবতী, নারী ও শিশুদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শিশু … বিস্তারিত পড়ুন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) আবারও তিন থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল

বুধবার (১৭ জুন) রাতে পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পরিবর্তন আনা হয়। সিএমপির একাধিক নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করলেও কৌশলগত কারণে আদেশটি এখনো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। আদেশ অনুযায়ী, কোতোয়ালী থানার ওসি মোঃ আফতাব উদ্দিনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলে আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে কোতোয়ালী … বিস্তারিত পড়ুন

নবাবগঞ্জে পাটচাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

উন্নত প্রযুক্তি ব্যবহার করে পাট ও পাটবীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পাটচাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন ও সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় তালিকাভুক্ত চাষীদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর, নবাবগঞ্জ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত … বিস্তারিত পড়ুন

ইউএনও দিলরুবা ইসলামের উপস্থিতিতে নবাবগঞ্জে গ্রাম আদালত কর্মশালা

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করতে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে “গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন” বিষয়ক এ কর্মশালার আয়োজন করে উপজেলা প্রশাসন, নবাবগঞ্জ। “বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ – ৩য় পর্যায় প্রকল্প” … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের  অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা

পার্বতীপুরে এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণ ও বিভিন্ন ওষুধ খাইয়ে মানসিকভাবে বিপর্যস্ত করার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার পার্বতীপুর রেলওয়ে থানায় দায়ের করা মামলায় নাজমুল হাসান বিপুল (৫৫), মিথিলা জামান (৩২) ও প্রিন্স হক ছটুকে আসামি করা হয়। মামলার এজাহারে ভুক্তভোগী শিক্ষিকা উল্লেখ করেন, গত ১৯ এপ্রিল দুপুর ২টা থেকে ৩টার মধ্যে … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে নানা প্রশ্ন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ইসরাত জাহান (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করলেও পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। আজ বুধবার দুপুরে উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের কালিকাবাড়ি ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। … বিস্তারিত পড়ুন

একীভূত শিক্ষার প্রসারে পার্বতীপুরে সচেতনতামূলক সভা

প্রতিবন্ধী শিশুদের শিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার প্রসারে দিনাজপুরের পার্বতীপুরে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের মন্মথপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ সভায় প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশুদের জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় উন্নয়ন সংস্থা ‘কাম টু ওয়ার্ক’ … বিস্তারিত পড়ুন

কুমিল্লায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহত

কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার ১৭ জুন দুপুরে উপজেলার জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মানিক মিয়া (৪২)। তিনি কেশবপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “ছোট … বিস্তারিত পড়ুন

শিবগঞ্জে হিমাগারে আলুর ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কৃষক-ব্যবসায়ীদের মানববন্ধন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বলরামপুর এলাকায় অবস্থিত শাহ সুলতান হিমাগারে সংরক্ষিত আলুর ভাড়া বস্তা প্রতি একলাফে ৪০ টাকা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে হিমাগার চত্বরের সামনে স্থানীয় ভুক্তভোগী আলু চাষী ও সাধারণ ব্যবসায়ীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করেন, চলতি মৌসুমে আলু উৎপাদন ও সংরক্ষণে … বিস্তারিত পড়ুন

রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচনে সহ সভাপতি পদে নির্বাচিত,  মোঃ কামাল পাশা

রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী (ক্লার্ক) সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন (২০২৬-২০২৭) উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে অধিকাংশ পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও একমাত্র কোষাধ্যক্ষ পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ভোটে রনজিৎ দাশকে পরাজিত করে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন অমল দত্ত।​ এর আগে নির্বাচন কমিশনের চূড়ান্ত প্রার্থী তালিকা অনুযায়ী, অধিকাংশ পদে একক … বিস্তারিত পড়ুন