ব্রেকিং নিউজ কালীগঞ্জে বিএনপির সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিতপত্নীতলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারবেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের রাতভর তাণ্ডব , সিফাত সিকদারের নেতৃত্বে মিছিল, তালাবদ্ধ প্রতিষ্ঠান ও দুই গাড়িতে অগ্নিসংযোগপার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের রহস্যজনক মৃত্যুনওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরা

রাজবাড়ীতে দাড়িয়ে থাকা ট্রাকে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় নিহত দুই

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী :

রাজবাড়ীর কালুখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। শনিবার (৬ জুলাই) সকাল সোয়া ৬ টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়নের গড়িয়ানা কালিবাড়ি এলাকায় ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. লিটন (৩২) ও আনিছুর (৩৫)। লিটনের পিতার নাম মো. ফেলু হোসেন। তার বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর গ্রামে। আর আনিছুর  রাজশাহী জেলার চারঘাট উপজেলার পিরোজপুর গ্রামের  আনছার মন্ডলের ছেলে।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ বলেন, ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মদাপুর ইউনিয়নের গড়িয়ানা কালিবাড়ি এলাকায় বিকল হয়ে দাঁড়িয়ে ছিল কুষ্টিয়ামুখী একটি পণ্যবাহী ট্রাক। ওই ট্রাক চালকের সহকারী  লিটন ট্রাকটির পেছনে দাঁড়িয়ে মেরামতের কাজ করছিলেন।  এসময় কুষ্টিয়াগামী একটি পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এসময় দুটি ট্রাকই দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন ট্রাক চালকের সহকারী আনিছুর। অপরজন গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের কাজ শেষ হলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

 

লেখক