গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে এবারের ইবতেদায়ি সমাপনী বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফলে উপজেলায় সাফল্য অর্জন করে উত্তীর্ণ হয়েছেন ২০ জন শিক্ষার্থী। যার মধ্যে এক প্রতিষ্ঠানেরই ২জন ট্যালেন্টপুলে ও ৯ সাধারণ গ্রেডে সহ মোট ১১ জন বৃত্তি পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারে ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা-২০২৫ এর উপজেলায় পরিক্ষার্থীদের মধ্যে ২০জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষার ফলাফলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
যার মধ্যে উপজেলা শহরস্থ বনগ্রাম ইউনিয়নের সাদুল্লাপুর (পশ্চিম পাড়া) গ্রামে অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান আশ-শিফা মডেল মাদরাসার আরাফাত হোসাইন ও ইলমা ইসলাম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে উত্তীর্ণ হয়েছেন। এছাড়াও আব্দুল্লাহ আল মুরসালিন, মুরসালিন শেখ, এস.এম আহনাফ তাহমিদ, খাদিজাতুল কুবরা, জিনিয়া খাতুন, নওরিন খাতুন, নুসরাত জাহান নূহা, হিরা মনি ও মরিয়ম আক্তার রিয়া সাধারণ গ্রেডে বৃত্তি পেয়ে উত্তির্ন হন।
এবিষয়ে আশ-শিফা মডেল মাদরাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মাওলানা শাফিউজ্জামান (সুমন) এর সঙ্গে কথা হলে তিনি জানান, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কখনওই কোনো জাতি, সমাজ ও দেশ গড়ে তোলা সম্ভব নয়।’
তিনি আরও জানান, আমরা সৃজনশীল মানোন্নয়নে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে বদ্ধপরিকর। তাই সবসময়ই শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা প্রদান করে শিক্ষা-কার্যক্রম পরিচালনা করায় ও শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এই ফলাফল সম্ভব হয়েছে। আমরা এই সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।
আশ-শিফা মডেল মাদরাসার ১১ জন শিক্ষার্থীর সাফল্যের কৃতিত্ব অর্জনে উপজেলা জুড়ে প্রশংসায় ভাসছেন সেই সঙ্গে প্রতিষ্ঠানের পরিচালক-শিক্ষকগণের প্রতি ধন্যবাদ-কৃতজ্ঞতা জ্ঞাপন প্রকাশ করে প্রতিষ্ঠানটি তাদের কৃতিত্বের ধারা অব্যহত রাখবেন বলে আশা করছেন বলে অভিমত ব্যক্ত করেন অভিভাবক ও সুধী সমাজের সচেতন নাগরিকেরা।