ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

শীতের আগমনে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর আত্রাইয়ে লেপ-তোষক কারিগররা

নওগাঁর আত্রাইয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে শীত। আর এই শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর আত্রাইয়ের কারিগররা। শীত মৌসুমে কারিগররা ব্যস্ত হয়ে পড়েছেন লেপ-তোষক বানানোর কাজে। ক্রেতাদের আনাগোনায় জমজমাট হয়ে উঠেছে লেপ-তোষকের দোকানগুলো। তবে গত বছরের তুলনায় এবছর দাম তুলনামূলক বেশি হওয়ায় হিমশিম খাচ্ছেন ক্রেতারা। আজ রবিবার ০১/১১/২০২৬ সকালে বান্দাইখাড়া বাজার শ্রী … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে গণঅধিকার পরিষদের মোমিনপুর ইউনিয়ন শাখার কর্মী সভা অনুষ্ঠিত

গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার, জাতীয় স্বার্থ ও জনতার অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৬নং মোমিনপুর ইউনিয়নে গণঅধিকার পরিষদের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১ নভেম্বর ২০২৬) বিকেল ৫ টায় মন্মথপুর আইডিয়াল ডিগ্রি কলেজ প্রাঙ্গণের হলরুমে  এ কর্মী সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণঅধিকার পরিষদ দিনাজপুর জেলা শাখার সাবেক … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন

যুব সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে দিনাজপুরের পার্বতীপুরে পালিত হয়েছে জাতীয় যুব দিবস। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষের চারা বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। আজ রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। উপজেলার ৪৫ টি যুব সংগঠনের নারী ও পুরুষ সদস্য … বিস্তারিত পড়ুন

চলে গেলেন রাজবাড়ী জেলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাহুতি চক্রবর্তী

চলে গেলেন চিরবিদায় নিয়ে রাজবাড়ী জেলা বারের আইনজীবী ও বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নেতা, শিশু সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেবাহুতি চক্রবর্তী। শনিবার সাড়ে ১০টার দিকে শহীদ খুশি রেলওয়ে মাঠে শ্রদ্ধাঞ্জলী জানান রাজবাড়ী জেলার সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ। জানা যায়, দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান … বিস্তারিত পড়ুন

বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

“ক্রীড়া আনে শক্তি মাদকে আনে ধ্বংস ” এই স্লোগান কে সামনে রেখে কালীগঞ্জ উপজেলার কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে  ৩১শে অক্টোবর রোজ শনিবার, বালীগাঁও ফারুক সাহেব এর ইটখোলা মাঠে বিকাল ২ :৩০ মিনিটে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিপিএল সিজন ৫ ফাইনাল … বিস্তারিত পড়ুন

সুন্দরবনের শামুক পাচারের সময় আটক ১, শামুক জব্দ

সুন্দরবন থেকে আহরণ করা শামুক পাচারের সময় খুলনার কয়রায় মফিজুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাঁর কাছ থেকে প্রায় ৬০ কেজি শামুক জব্দ করা হয়। সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ এই শামুক অবৈধভাবে সংগ্রহ ও পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুর … বিস্তারিত পড়ুন

১৬ বছর পর চালু হচ্ছে জামালগঞ্জ রেলস্টেশন, দ্রুত সংস্কারের আশ্বাস প্রতিমন্ত্রীর

দীর্ঘ ১৬ বছর বন্ধ থাকার পর অবশেষে পুনরায় চালু হতে যাচ্ছে জয়পুরহাটের ঐতিহ্যবাহী জামালগঞ্জ রেলস্টেশন। স্টেশনটির অবকাঠামোগত সংস্কারকাজ সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে ট্রেন চলাচলের উপযোগী করার আশ্বাস দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী আব্দুল বারী। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় জামালগঞ্জ জিটিসি মোড়ে রেলস্টেশনটি পুনরায় চালু এবং ‘ক্লোজিং ডাউন’ প্রত্যাহারের দাবিতে আয়োজিত গণসমাবেশে … বিস্তারিত পড়ুন

বেতাগীতে এইচএসসি ফলে বড় ধাক্কা, চার কলেজে পাসের চেয়ে অকৃতকার্য বেশি

বরগুনার বেতাগীতে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে চারটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে হতাশাজনক চিত্র দেখা গেছে। প্রকাশিত ফলাফলের বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, প্রতিষ্ঠানগুলোতে উত্তীর্ণের তুলনায় অনুত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা বেশি। বিশেষ করে বেতাগী সরকারি কলেজ ও চান্দখালী মোশাররফ হোসেন কলেজে অনুত্তীর্ণের সংখ্যা উল্লেখযোগ্য। প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বেতাগী সরকারি কলেজের বিজ্ঞান বিভাগে ৫৮ জন উত্তীর্ণ … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে ল্যাম্ব হাসপাতালের সুবর্ণ জয়ন্তীতে শিশু ও প্রসূতি সেবা বিভাগের ভূয়সী প্রশংসা করলেন- সমাজ কল্যাণ মন্ত্রী

পার্বতীপুরের ঐতিহ্যবাহী বে-সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান ল্যাম্ব হাসপাতাল আজ তাদের ৫০-তম প্রতিষ্ঠাবার্ষিকী সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে নানা আয়োজনের মধ্যে দিয়ে । এ উপলক্ষে আজ (৩১ অক্টোবর) শনিবার দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০ টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে হাসপাতালের সুবর্ণজয়ন্তী উৎসবের (১৯৭৬-২০২৬) শুভ সূচনা করা হয়। এরপরই থিমসং ল্যাম্ব সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানের শুরুতে … বিস্তারিত পড়ুন

জয়পুরহাটে আহলেহাদীছ আন্দোলনের দায়িত্বশীল প্রশিক্ষণ অনুষ্ঠিত

‘আসুন! পবিত্র কুরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়ি’—এই আহ্বানকে সামনে রেখে জয়পুরহাটে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৯টা থেকে জয়পুরহাটের আরামনগর আহলেহাদীছ জামে মসজিদ কমপ্লেক্সে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, জয়পুরহাট সাংগঠনিক জেলার আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ, জয়পুরহাট সাংগঠনিক জেলার সভাপতি অধ্যাপক ডা. … বিস্তারিত পড়ুন