ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

জাতীয় যুব পুরস্কার অর্জন করলেন আত্রাইয়ের কৃষিবিদ সামিউল ইসলাম

জাতীয় পর্যায়ে সফল আত্মকর্মী হিসেবে ‘জাতীয় যুব পুরস্কার-২০২৬’ অর্জন করেছেন নওগাঁর আত্রাই উপজেলার কৃতী সন্তান কৃষিবিদ সামিউল ইসলাম।আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আধুনিক কৃষি সম্প্রসারণে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কারে প্রথম স্থান অধিকার করেন। গত ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন … বিস্তারিত পড়ুন

শাজাহানপুরে এইচএসসি-আলিম-বিএম পরীক্ষার ফলে বড় ব্যবধান

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ২০২৬ সালের এইচএসসি, আলিম ও বিএম পরীক্ষার ফলাফলে শিক্ষাপ্রতিষ্ঠানভেদে পাসের হারে বড় ধরনের বৈষম্য দেখা গেছে। আলিম পরীক্ষায় ৯৪ দশমিক ৪৪ শতাংশ পাসের হার নিয়ে উপজেলার শীর্ষে রয়েছে আতাইল ফাজিল মাদরাসা। অন্যদিকে, মাত্র ৫০ শতাংশ পাসের হার নিয়ে তালিকার সর্বনিম্ন অবস্থানে রয়েছে বিহিগ্রাম এ.ডি.ইউ সেন্ট্রাল ফাজিল মাদরাসা। এদিকে এইচএসসির তুলনায় কারিগরি ও … বিস্তারিত পড়ুন

বগুড়ার সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ আর নেই

দৈনিক নয়া দিগন্তের বগুড়া অফিস ইনচার্জ ও বার্তা সংস্থা ইউএনবির জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ (৫২) আর নেই। রোববার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২ নভেম্বর) বাদ জোহর বগুড়ার বায়তুর রহমান … বিস্তারিত পড়ুন

বিভিন্ন জাতিগোষ্ঠী নিয়ে উসকানিমূলক বক্তব্যের অভিযোগ, থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ

বাংলাদেশের হিন্দু ও চাকমা সম্প্রদায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের হিন্দু শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর ও সাম্প্রদায়িক সম্প্রীতিবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে থোয়াইচিং মং শাককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট। সংগঠনের পক্ষ থেকে দেওয়া নোটিশে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে তাঁর বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলাবিরোধী ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী বক্তব্য … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রীর জামিন নামঞ্জুর

রাজবাড়ীতে স্বামীর দাযের করা অর্থ আত্মসাতের মামলায় মোছাঃ তানিয়া খাতুন (২২) নামে এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তানিয়া রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার খালকুলা গ্রামের মোহন মল্লিকের মেয়ে ও রিলায়েন্স জেনারেল অ্যান্ড রেনাল হাসপাতালে কর্মরত নার্স। সোমবার (২ নভেম্বর) রাজবাড়ী সদর আমলী আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী তার জামিন নামঞ্জুর করে কারাগারে … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময়

গাজীপুরের কালীগঞ্জে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে গাজীপুর প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন আলোচনা ও মতবিনিময় করেছে। সংগঠনের কালীগঞ্জ উপজেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে। সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের আয়েশা মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াবেটিকস্ সেন্টারে সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ জুয়েল হাসানের সঞ্চালনায় ও সভাপতি সৈয়দ আহমদ … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ে সার বিতরণে অনিয়মের অভিযোগ, সার নিতে গিয়ে সাংবাদিককে মারধর

নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের নন্দনালীতে সার বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা ও হট্টগোলের ঘটনা ঘটেছে। এ সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক সবুজ নগর পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি রাশেদুজ্জামান। সোমবার (২ নভেম্বর ২০২৬) সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষকদের বরাদ্দকৃত জমির জন্য সার নিতে মেসার্স রেজা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে তিন ভাইকে কুপিয়ে মারাত্মক জখম

গাজীপুরের কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের তিন ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে চাচার বিরুদ্ধে। আহতদের মধ্যে দুই ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের মোস্তফা পাঠানের পরিবারের সাথে আপন চাচা নাজিম উদ্দিন পাঠানের জমি নিয়ে বিরোধ চলে … বিস্তারিত পড়ুন

সিরাজগঞ্জে তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ

সিরাজগঞ্জে তিন জেলার ৬৫ চরমপন্থির আত্মসমর্পণ, ফিরছেন স্বাভাবিক জীবন যাপনের। একসময় সর্বহারা চরমপন্থিদের সশস্ত্র তৎপরতায় আতঙ্কের জনপদে পরিণত হয়েছিল সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলা। চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও হত্যাকাণ্ডের মতো ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটত সাধারণ মানুষের। সেই অন্ধকার অতীত পেছনে ফেলে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয়ে আত্মসমর্পণ করেছেন তিন জেলার ৬৫ জন চরমপন্থি সর্বহারা সদস্য। রোববার … বিস্তারিত পড়ুন

কয়রায় জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

খুলনার কয়রায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, কয়রার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী। এবারের জাতীয় … বিস্তারিত পড়ুন