ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

পার্বতীপুরে সংবাদপত্র এজেন্ট মোস্তাকিমের পিতার ইন্তেকাল”

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে পত্রিকার এজেন্ট মোস্তাকিম সরকারের পিতা আবুল হোসেন (৮৬) ইন্তেকাল করেছেন। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) আনুমানিক সকাল ১০ টায় বার্ধক্যজনিত কারণে পৌরসভা শহরের ইসলামপুর নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি ১৯৮২ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সংবাদপত্র বিক্রয়ের কাজে নিযুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে পার্বতীপুর সংবাদপত্র হকার্স কল্যাণ সমিতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। এক শোকবার্তায় তারা বিগত ৪০ বছরে সংবাদপত্র সরবরাহে তার অবদানের গুরুত্ব স্বীকার করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
আজ বাদ আসর আব্বাসপাড়া পারিবারিক কবরস্থানে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয় ও জানাযা নামাজ শেষে লাশ দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লেখক