ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে ডিমের আরৎসহ চার প্রতিষ্ঠানকে জরিমানা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :

রাজবাড়ীতে অভিযান পরিচালনা করে ডিমের আরৎসহ চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৩ জুলাই) রাজবাড়ী শহরের বড় বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। সকাল পৌণে ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন জেলা স্বাস্থ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিক, জেলা পুলিশ লাইন্সের এএসআই রফিকুল ইসলাম ও জেলা চেম্বার্স অব্ কমার্স ইন্ডাস্ট্রি।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত বাজার তদারকির কার্যক্রমের অংশ হিসেবে রাজবাড়ী শহরের বড় বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে শহরের কাঁচা বাজারের বিসমিল্লাহ ডিমের আরৎকে দুই হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ভাজনচালা সুমন স্টোরকে দুই হাজার টাকা, পণ্যের মূল্য প্রদর্শন ও সংরক্ষণ না করার অপরাধে মাছ বাজার এলাকার ফারুক ডিম ভান্ডারকে পাঁচশত টাকা ও একই অপরাধে রফিক ডিম ভান্ডারকে পাঁচশত টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

 

লেখক