ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঝিনাইগাতীর মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান

শেরপুর জেলার ঝিনাইগাতীর মেয়ে লুবনা নিজের মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশে লেকচারার পদে যোগদান করেছেন মেধাবী শিক্ষার্থী লুবনা জামান। লুবনা জামান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এমবিএ পরীক্ষায় তিনি সিজিপিএ-৪.০০ পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। শিক্ষাজীবনে অসাধারণ ফলাফলের … বিস্তারিত পড়ুন

নওগাঁ-নাটোর মহাসড়কে নিরাপত্তায় এমপির অর্থায়নে দুই পুলিশ বক্স

নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা জোরদারে নিজস্ব অর্থায়নে দুটি পুলিশ বক্স নির্মাণ করেছেন নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মো.রেজাউল ইসলাম রেজু। এর মধ্যে রাণীনগর উপজেলার বড়বড়িয়া রেললাইন সংলগ্ন এলাকায় একটি এবং আত্রাই উপজেলার থাঐপাড়া রেললাইন সংলগ্ন এলাকায় অপর একটি পুলিশ বক্স নির্মাণ করা হয়েছে। স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত … বিস্তারিত পড়ুন

ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নিহত

নওগাঁয় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মো. রাশেদুজ্জামান নামে সড়ক বিভাগের এক উপ-সহকারী প্রকৌশলী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও চারজন আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ-হাপানিয়া সড়কের কাছে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, শনিবার রাতে মো. রাশেদুজ্জামানসহ পাঁচজন একটি সিএনজিযোগে নওগাঁ শহরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে নাগরিকদের মশালমিছিল

নেসকোর প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় নাগরিকরা। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের গুলপাড়া এলাকায় নাগরিক কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা প্রিপেইড মিটার নিয়ে নানা ধরনের হয়রানি এবং বাড়তি আর্থিক চাপের অভিযোগ তুলে তা স্থাপন বন্ধের দাবি জানান। … বিস্তারিত পড়ুন

বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন ও মসজিদ খাদেম পরিষদের কার্যক্রম সারাদেশে সম্প্রসারণের উদ্যোগ

 দেশের সম্মানিত ইমাম, মুয়াজ্জিন ও মসজিদ খাদেমদের পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা, কল্যাণ ও সেবামূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে বাংলাদেশ ইমাম-মুয়াজ্জিন ও মসজিদ খাদেম পরিষদ-এর কার্যক্রম সারাদেশে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। খানকায়ে আহমদিয়া ট্রাস্ট (রেজি. নং IV-3)-এর অধীন পরিচালিত এ উদ্যোগের প্রাথমিক পর্যায়ে দেশের আটটি বিভাগে কার্যক্রম সমন্বয়ের জন্য আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের মধ্য থেকে বিভাগীয় … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এমপি মিলনের মতবিনিময়

গাজীপুরের কালীগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার নাগরী এলাকার স্বপ্ন কানন রিসোর্টে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন। … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ের আটগ্রামে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

নওগাঁর আত্রাই উপজেলার আটগ্রামে দীর্ঘদিন ধরে একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। ব্রিজ না থাকায় স্থানীয়দের পাশাপাশি শিক্ষার্থীদেরও নদী/খাল পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসী জানান, আটগ্রামে একটি সরকারি স্কুল রয়েছে। প্রতিদিন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। বর্ষাকালে দুর্ভোগ আরও বেড়ে যায়। দীর্ঘদিন ধরে ব্রিজ নির্মাণের দাবি জানালেও এখনো তা … বিস্তারিত পড়ুন

আত্রাইয়ের ভাঙ্গাজাঙ্গাল বাজারে সার ডিলার নিয়োগের দাবিতে কৃষকদের গণস্বাক্ষর

নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের নদীর দক্ষিণ তীরে ভাঙ্গাজাঙ্গাল বাজারে একজন সার ডিলার নিয়োগের দাবিতে গণস্বাক্ষর করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করেছেন স্থানীয় কৃষকরা। বুধবার বিকেলে তারা এ আবেদন করেন। আবেদনের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানা গেছে, উপজেলার বিশা ইউনিয়নের প্রায় মাঝ বরাবর দিয়ে আত্রাই-গুড় নদী … বিস্তারিত পড়ুন

ভবানীপুরে কোকো সুপার লীগের পর্দা উঠল, প্রথম ম্যাচে জয় পেল জায়ান ফ্যাশান

নওগাঁর আত্রাই উপজেলার ভবানীপুরে শুরু হয়েছে ‘আরাফাত রহমান কোকো ভবানীপুর সুপার লীগ-২০২৬ সিজন-১’। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় স্থানীয় মাঠে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ভবানীপুর যুব সমাজ ও ভবানীপুর সবুজ সংঘ ফুটবল একাডেমির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহাগোলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল সরদার। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাহাগোলা ইউনিয়ন … বিস্তারিত পড়ুন

পার্বতীপুর প্রেসক্লাবে বিএফইউজে সভাপতির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ও দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন পার্বতীপুর প্রেসক্লাব পরিদর্শন করেছেন। তাঁর আগমন উপলক্ষে প্রেসক্লাবের নবগঠিত কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পার্বতীপুর প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকতার বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে … বিস্তারিত পড়ুন