ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে মাশকালাই চাষে প্রশিক্ষণ, কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে মাশকালাই চাষে আধুনিক উৎপাদন, কলাকৌশল ও পুষ্টিমান বিষয়ে কৃষক প্রশিক্ষণ প্রদান ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের উদ্যোগে এ আয়োজন করা হয়। মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্র (বিএআরআই) এর … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে আগাছা নাশক বিষ স্প্রে করে কৃষকের ফসল নষ্ট 

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি: পার্বতীপুরে নিভৃত পল্লীতে অজ্ঞাত দুর্বৃত্তের দল আগাছা নাশক বিষ স্প্রে এক কৃষকের ১ একর ৫৮ শতক জমির ধানক্ষেতের ফসলের ব্যাপক ক্ষতি সাধন করেছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার ভোর রাতে উপজেলার হাবড়া ইউনিয়নের আরজি দেবীপুর গ্রামে। ক্ষতিগ্রস্থ কৃষক হবিবর রহমান ও তার আপন ভাই মিনহাজুল ইসলাম জানান, তারা পৈতৃক সূত্রে মরনাই … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীর পদ্মায় নৌ পুলিশের অভিযানে ৯ জেলে আটক সহ ১০ কেজি ইলিশ ও ৬ হাজার মিটার জাল জব্দ

রাজবাড়ী প্রতিনিধি: ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ইলিশ শিকারের অভিযোগে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় ৬ হাজার বর্গমিটার অবৈধ জাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। বুধবার (৮ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা। … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিনটি মামলায় জরিমানা ও কারাদণ্ড

মো: মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় আজ রবিবার (০৫ অক্টোবর ২০২৫ খ্রি.) উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ.টি.এম কামরুল ইসলাম এর নেতৃত্বে কালীগঞ্জ বাজার ও কাপাসিয়া মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন আইন লঙ্ঘনের দায়ে মোট ৩টি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ৫৮,০০০/- (আটান্ন হাজার) টাকা অর্থদণ্ড … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার সহায়তা প্রদান

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ২০২৫-২৬ অর্থ বছরে রবি মৌসুমে বসতবাড়িতে ও মাঠে চাষযোগ্য শীতকালীন শাকসবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে শিশু খাদ্যে ভেজালের দায়ে ‘সায়মা আইসরবোকে’ ১ লাখ টাকা জরিমানা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় শিশু খাদ্যে ভেজাল ও অনিয়মের দায়ে সায়মা আইসরবো নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ আগস্ট) পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের স্বর্ণগড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর … বিস্তারিত পড়ুন

কয়রায় চিংড়িতে জেলি পুশ,৫০ হাজার টাকা জরিমানা

বিএম আলামিন ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার কয়রায় চিংড়ি মাছে জেলি পুশের অপরাধে ৫ ব্যাবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ আগষ্ট) দুপুর ১২ টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল বাকী। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী কয়রা কন্টিনজেন্ট উপজেলার উত্তর মদিনাবাদ … বিস্তারিত পড়ুন

আত্রাই নদীতে চায়নাজালে মাছ নিধন চলছে অবাধে, হুমকিতে দেশীয় প্রজাতির মাছ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলার আত্রাই উপজেলায় চায়নাজাল ব্যবহার করে নির্বিচারে মাছ নিধন অব্যাহত রয়েছে। নদীর স্বাভাবিক পরিবেশ ও দেশীয় প্রজাতির মাছ এখন চরম হুমকির মুখে। স্থানীয় জেলেরা জানান, চায়নাজালের মাধ্যমে ছোট-বড় সব ধরনের মাছ ধরা পড়ে যাওয়ায় মাছের প্রজনন চক্র ভেঙে যাচ্ছে এবং কমে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছের সংখ্যা। চায়নাজাল একটি … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ভোক্তার অভিযান, বিভিন্ন অপরাধে ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ীতে কালুখালী উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে ৩ টি প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২২ জুলাই) বেলা পৌনে ২টা থেকে বেলা বিকেল পৌনে ৫টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ভোক্তার অভিযান, ২ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন পণ্যের দোকানে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সোয়া ১১ টা থেকে বেলা সোয়া ২ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। এসময় দুইটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক … বিস্তারিত পড়ুন