ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

চিকিৎসাসেবায় গাফিলতি সহ্য করা হবে না: কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সচিব

চিকিৎসাসেবায় অবহেলা, রোগীদের খাবার ব্যবস্থাপনায় অনিয়ম কিংবা দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। শুক্রবার (১৯ জুন) দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ইমাম

রাজবাড়ীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ওয়াহিদুজ্জামান (৬০) নামে এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ জুন) বেলা ১১টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইমামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার চান্দ্রা বাজার ইউনিয়নের সিংগারডাক গ্রামের আজিজ চৌধুরীর ছেলে। বর্তমানে তিনি রাজবাড়ী পৌর শহরের চরলক্ষীপুর তালতলা এলাকায় শ্বশুর … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে স্কুল শিক্ষিকাকে ধর্ষণের  অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা

পার্বতীপুরে এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণ ও বিভিন্ন ওষুধ খাইয়ে মানসিকভাবে বিপর্যস্ত করার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার পার্বতীপুর রেলওয়ে থানায় দায়ের করা মামলায় নাজমুল হাসান বিপুল (৫৫), মিথিলা জামান (৩২) ও প্রিন্স হক ছটুকে আসামি করা হয়। মামলার এজাহারে ভুক্তভোগী শিক্ষিকা উল্লেখ করেন, গত ১৯ এপ্রিল দুপুর ২টা থেকে ৩টার মধ্যে … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য ঘিরে নানা প্রশ্ন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় ইসরাত জাহান (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করলেও পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। আজ বুধবার দুপুরে উপজেলার ৫ নম্বর চণ্ডীপুর ইউনিয়নের কালিকাবাড়ি ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। … বিস্তারিত পড়ুন

কুমিল্লায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহত

কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার ১৭ জুন দুপুরে উপজেলার জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম মানিক মিয়া (৪২)। তিনি কেশবপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। তিতাস থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, “ছোট … বিস্তারিত পড়ুন

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ মরদেহ উদ্ধার

চট্টগ্রামের রাউজান উপজেলায় রাশেদ (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধারকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, তাকে ডাকাত সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন। মঙ্গলবার (১৬ জুন)২৬ খ্রিঃ সকালে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের উরকিরচর জনকল্যাণ ছাত্র সংঘের পশ্চিম পাশের একটি বাড়ির উঠান থেকে তার … বিস্তারিত পড়ুন

সড়ক সংস্কার কাজ দ্রুত শেষ করার দাবি দক্ষিণখানবাসীর

রাজধানীর উত্তরা দক্ষিণখান থানাধীন কেসি স্কুল এন্ড কলেজ রোড, প্রেম বাগান এলাকায় সড়ক সংস্কার কাজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজারো এলাকাবাসী। সংস্কার কাজ দীর্ঘদিন ধরে অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় বৃষ্টি হলেই সড়কটি কাদা-পানিতে পরিণত হচ্ছে। এতে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। সরেজমিনে দেখা যায়, রাস্তাটি খুঁড়ে রাখা … বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যসেবায় অনিয়মের বিরুদ্ধে কঠোর অভিযান: মনোহরদীতে দুই হাসপাতালে জরিমানা

নরসিংদীর মনোহরদী পৌরসভা এলাকায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে দুই হাসপাতালকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়। সোমবার (১৫ জুন) মনোহরদী উপজেলার মনোহরদী পৌরসভা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর ফার্মেসি, অপারেশন থিয়েটার, অভ্যন্তরীণ … বিস্তারিত পড়ুন

এখন সরকারি সুবিধা পেতে ঘুষ লাগে না, ঘরে ঘরে পৌঁছে যাবে স্বাস্থ্যসেবা” — স্বাস্থ্যমন্ত্রী

সরকারি সুবিধা পেতে এখন আর কাউকে ঘুষ দিতে হয় না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো দুর্নীতিমুক্ত প্রশাসন ও জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। শনিবার দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তনে নিজস্ব তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির … বিস্তারিত পড়ুন

বরুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রি; সুপারস্টার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে বরুড়া বাজারের “সুপারস্টার হোটেল” নামের একটি খাবারের দোকানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান হাফিজ এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দেখা যায়, দোকানের ভেতরে ময়লা-আবর্জনা, তেলাপোকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করা হচ্ছিল। ভোক্তাদের স্বাস্থ্য … বিস্তারিত পড়ুন