ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

নওগাঁয় আদালতের নির্দেশে ১৬ হাজারের বেশি বোতল ফেনসিডিল ধ্বংস

নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন সময়ের মাদকবিরোধী অভিযানে জব্দ করা ১৬ হাজারের বেশি বোতল ফেনসিডিল আদালতের নির্দেশে ধ্বংস করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকেলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে এসব ফেনসিডিল ধ্বংস করা হয়। জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে জব্দ হওয়া আলামত আদালতের নির্দেশনা অনুযায়ী ধ্বংস করা … বিস্তারিত পড়ুন

রাজবাড়ীতে পোল্ট্রি খামারে যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ী কালুখালী উপজেলার একটি পোল্ট্রি খামার থেকে জসিম শেখ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের রেললাইনের পাশের কাদের ও মো. সুমন বিশ্বাসের মালিকানাধীন একটি পোল্ট্রি খামারে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত জসিম শেখ উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে মা-মেয়ের মৃত্যুর ঘটনায় নতুন মোড়, হত্যার অভিযোগে স্বজনদের সংবাদ সম্মেলন

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ছোট চন্ডিপুর গ্রামের মা-মেয়ের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এবার হত্যার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন নিহতদের স্বজনরা। তারা দাবি করেছেন, ঘটনাটি আত্মহত্যা নয়; বরং পরিকল্পিতভাবে মা ও মেয়েকে হত্যা করে সেটিকে আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়েছে। একই সঙ্গে তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। … বিস্তারিত পড়ুন

আত্রাই নদীতে নিখোঁজ শতবর্ষী বৃদ্ধার মরদেহ উদ্ধার,৩৬ ঘণ্টা পর মিলল সন্ধান

নওগাঁর আত্রাই উপজেলার জগদাস পারঘাট এলাকা থেকে নিখোঁজ হওয়া শতবর্ষী এক বৃদ্ধার মরদেহ প্রায় ৩৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার সিববাড়ি এলাকায় আত্রাই নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে নদীতে নিখোঁজ হওয়ার পর থেকেই স্থানীয় গ্রামবাসী, ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আসছিলেন। পারিবারিক … বিস্তারিত পড়ুন

নওগাঁর আত্রাই নদীতে শতবর্ষী বৃদ্ধা নিখোঁজ, সন্ধানে গ্রামবাসী ও ফায়ার সার্ভিস

নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নের চকবিষ্টপুর এলাকায় আত্রাই নদীতে এক শতবর্ষী বৃদ্ধা নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) ঘটনাটি ঘটার পরপরই স্থানীয় গ্রামবাসী নদীতে ব্যাপকভাবে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বৃদ্ধার কোনো সন্ধান মেলেনি। গ্রামবাসী, ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৩ হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

দিনাজপুরের পার্বতীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাদ্যসামগ্রী তৈরি ও বিক্রির অভিযোগে তিনটি হোটেল এবং একটি বেকারিকে মোট ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় পার্বতীপুর শহরের বিভিন্ন এলাকায় … বিস্তারিত পড়ুন

মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে ঘটে যাওয়া এ হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতরা হলো ফাতেমা (৮), পিতা: সাইফুল ইসলাম,আয়েশা ওরফে আশামনি (১২) পিতা তুহিন মিয়া,এবং সুমাইয়া (১৩) পিতা: মুফাচ্ছের থানা গফরগাঁও, … বিস্তারিত পড়ুন

কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত

গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ তিন জনকে হত্যার উদ্দেশ্যে হামলার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি কালীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড বালীগাঁও এলাকায় বুধবার (২ জুলাই) দুপুরে ইব্রাহিমের বাড়িতে ঘটেছে। সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (২ জুলাই) দুপুরে কালীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড বালীগাঁও এলাকার নুরুল ইসলামের পুত্র ইব্রাহিম বাড়ীতে ঘরের দেয়ালে প্লাষ্টার করার সময় … বিস্তারিত পড়ুন

পার্বতীপুরের সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ ওহাব সরকার আর নেই

দিনাজপুরের পার্বতীপুরের বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, সাবেক পৌর চেয়ারম্যান ও সমাজসেবক এম এ ওহাব সরকার আর নেই। বৃহস্পতিবার (২ জুলাই) রাত ১০টা ৫৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত নানা জটিলতায় অসুস্থ … বিস্তারিত পড়ুন

ভাগাড় থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীতে একটি ময়লার ভাগাড় থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা পৌনে ১০ টার দিকে জেলা সদর উপজেলার বিনোদপুর এলাকায় সদর সরকারি খাদ্য গুদামের সামনের পুকুরে জমে থাকা একটি ময়লার ভাগাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো এক ব্যক্তি ময়লার ভাগাড়ে পুনর্ব্যবহারযোগ্য … বিস্তারিত পড়ুন